![]() |
জকিগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক বিষ পান করালেন যুবক, স্কুলছাত্রীর মৃত্যু।ঘটনাটি ঘটেছে জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের গনিপুর এলাকায়। নিহত স্কুল ছাত্রীর নাম তামান্না আক্তার তানিয়া। সে হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস স্কুলের ৮ ম শ্রেনীর ছাএী।
পরিবার সূত্রে জানা যায় গত ১৯ জুলাই স্কুলে যাওয়ার পথে পাশের বাড়ির এক যুবক কোমল পানিওর সাথে বিষ পান করায়। পরবর্তীতে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ থেকে ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে মারা যায়। পরিবারের দাবি অপরাধীকে আইনের আওতায় এনে ফাঁসি দেওেয়া।
তামান্না আক্তার তানিয়ার স্কুল শিক্ষক বলেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারনে এসিড নিক্ষেপ জোরপূর্বক বিষপান করানো এবং ইভটিজিং বন্ধ না হলে মেয়েদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব নয়। হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস স্কুলের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং অপরাধকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
জকিগঞ্জ থান ইনচার্জ অফিসার মোশাররফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে শোকাহত পরিবারকে অপরাধির সঠিক বিচার হবে বলে আশ্বস্ত করেছেন।