শিক্ষা ও ক্যাম্পাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিক্ষা ও ক্যাম্পাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আগামী বছরের এসএসসি ও এইচএসসি শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামী বছরের এসএসসি ও এইচএসসি শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


আগামী বছর ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ১৭ রই আগস্ট বেলা ১০ টায় রাজধানীর তেজগাঁও কলেজে চলিত বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারি করোনার  ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২-৩ বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আমরা আশা করি, আগামী বছর থেকে এগুলো ঠিক হয়ে যাবে। 

তিনি আর ও বলেন, আগামী বছর আমরা চেষ্টা করব এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষায় এপ্রিল মাসে নিতে। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

বিষয়: #এসএসসি ২৪ #এইচএসসি #শিক্ষা মন্ত্রী



বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেলেন সিলেটের মেয়ে শামসি মুমতাহিনা মম!

সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেলেন সিলেটের মেয়ে শামসি মুমতাহিনা মম!

সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী শামসি মুমতাহিনা মম আমেরিকার প্রখ্যাত ব্রান্ডেইজ ইউনিভার্সিটি থেকে সাড়ে তিন লাখ ডলার স্কলারশিপ পেয়েছে।ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে স্কলারশিপ হিসেবে প্রতি বছর ৮৭ হাজার ইউএস ডলার দেবে।টানা চার বছর স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটিতে নিউরোসাইন্স ও কম্পিউটার সাইন্স বিষয়ে অধ্যয়ন করবে মম।আগামী ৬ আগস্ট রোববার মম আমেরিকার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

মেধাবী শিক্ষার্থী মম ২০২২ সালে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।একই প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল মম।এর আগে ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় একই প্রতিষ্ঠান থেকে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।নগরের ইলেক্ট্রিক সাপ্লাই রোডের স্কলার্সহোম প্রিপাটরী স্কুল থেকে ২০১৪ সালে পিএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছিল।মম ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক স্কাউট সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।ওই বছর সে স্কাউটের প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করে।সিলেটের স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে বিভিন্ন বিষয় নিয়ে তার একাধিক প্রবন্ধ/নিবন্ধ প্রকাশিত হয়েছে।এছাড়াও সামাজিক কর্মকান্ডেও তার সম্পৃক্ততা ছিল।

মেধাবী শিক্ষার্থী শামসি মুমতাহিনা মম সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম ও এডভোকেট মুমিনা বেগম চৌধুরীর জ্যৈষ্ট সন্তান।সুনামগঞ্জ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধে শহীদ তালেব উদ্দিন আহমদ  মম'র আপন চাচা।আমেরিকায় উচ্চ শিক্ষা গ্রহণে মম সকলের নিকট দোয়া কামনা করেন।

রবিবার, ৩০ জুলাই, ২০২৩

ছাদিছ জামাতের ফলাফল আগামীকাল  ৩১ জুলাই

ছাদিছ জামাতের ফলাফল আগামীকাল ৩১ জুলাই


দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি'র ২০২৩ ঈসায়ী/১৪৪৪ হিজরী সনের ছাদিছ জামাতের ফলাফল ৩১ জুলাই, সোমবার সকাল ১০ টায় প্রকাশিত হবে বলে জানিয়েছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট তাদের ফেসবুক  পেইজে  । দারুল কিরাতের নিজস্ব ওয়েবসাইটে  www.darulqiratfultali.com/result/ এই লিংকে ফলাফল পাওয়া যাবে। 

পরিচয়পত্রে উল্লেখিত রোল নং লিখে Get Result বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল প্রদর্শিত হবে। ওয়েবসাইট থেকে  ফলাফল প্রিন্ট করেও রাখা যাবে। উপরে দেওেয়া  লিংক ছাড়া অন্য কোথাও পিডিএফ বা অন্য কোনো ফরমেটে ফলাফল পাওয়া যাবে না। 

এসকল তথ‍্য নিশ্চিত করেন মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী নাজিম।

শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

কবর দেবার সময় খবর এল মামুন পেয়েছে জিপিএ-৫

কবর দেবার সময় খবর এল মামুন পেয়েছে জিপিএ-৫

রংপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল আব্দুল্লাহ আল মামুন। আজ শুক্রবার ফল প্রকাশের পর জানা যায় জিপিএ-৫ পেয়েছে সে। কিন্তু ভালো ফলের এই আনন্দ যেন নিতে পারছে না সহপাঠী, শিক্ষক বা পরিবারের কেউই। কারণ স্কুলে যখন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা হচ্ছে, অন্যদিকে তখন দাফন করা হচ্ছে মামুনের লাশ। 

মামুনের পরিবার বলছে, দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতায় রোগে ভুগছিল মামুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মামুন

সিলেট বোর্ডে ছেলেদের পিছে ফেলে মেয়েরা বেশি জিপিএ ৫ পেয়েছে

সিলেট বোর্ডে ছেলেদের পিছে ফেলে মেয়েরা বেশি জিপিএ ৫ পেয়েছে


এই বছর  পাশের হার  এবং জিপিএ ৫ এর দিক দিয়ে সিলেট বোর্ডের মেয়েরা পিছনে ফেলেছে ছেলেদের। আজ ২৮ জুলাই শুক্রবার সিলেট সহ সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাশের হার ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ। 

পরিসংখ্যানে দেখাগেছে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। যার মধ্যে ছাত্র ২ হাজার ৪৭০ ও ছাত্রী ২ হাজার ৯৮২ জন। 


গত বছরের চেয়ে ২ হাজার ১১৩ জিপিএ-৫ কমেছে।গত বছর পাশের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজর ৫৬৫ শিক্ষার্থী। 


এছাড়াও গনিতের প্রশ্ন কঠিন হওয়ার কারণে এ বছর সিলেট বোর্ডে পাশের হার কমেছে।

জকিগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে কোন কোন স্কুল সেরা হয়েছে

জকিগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে কোন কোন স্কুল সেরা হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ শুক্রবার। জকিগঞ্জের ২০ টি স্কুলের মধ্যে ফলাফলের ভিত্তিতে প্রথম হয়েছে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ে মোট ৪ টি জিপিএ অর্জন করেছে। অপরদিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে বারহাল ইয়াহিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি ১ টি জিপিএ পেয়েছে।


তৃতীয় স্থান অধিকার করেছে সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল। এই বিদ্যালয়টি মোট ৫ টি জিপিএ পেয়েছে।


তিনটি বিদ্যালয়ের মধ্যে জিপি এর দিকে এগিয়ে রয়েছে সীমান্তিক হাই স্কুল। উল্লেখ্য জকিগঞ্জের মোট ৪৩ টি জিপিএ ৫ অর্জন করেছে বিভিন্ন স্কুল।

বুধবার, ২৬ জুলাই, ২০২৩

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম

এস এস সি রেজাল্ট দেখার নিয়ম



ছবি সংগ্রহকৃত
আগামী ২৮ তারিখ শুক্রবার সারাদেশে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বেলা সাড়ে দশটার দিকে অনলাইনে দেখা যাবে ফলাফল। তবে এ ক্ষেত্রে অনেক সময় সমস্যা পোহাতে হবে। মূলত এই বছর ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সবাই একসাথে অনলাইনে রেজাল্ট দেখতে গেলে সার্ভার ডাউন হয়ে যাবে। সেক্ষেত্র  পোহাতে হবে নানা ধরনের সমস্যা।


এই সমস্যা কে এড়াতে এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে হবে। এর জন্য প্রথমে  SSC <Space> নিজের বোর্ডের নামের প্রথম তিনটি লেটার দেওয়ার পর  <Space> দিয়ে আপনার ৬ ডিজিটের রোল নাম্বারটি দিবেন <Space> পরীক্ষার সাল দিয়ে ১৬২২২ এই নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে। ফিরতি এসএমএসে মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।এক্ষেত্র  ২ টাকা ৬৩ পয়সা চার্জ প্রযোজ্য।


সবার জন্য শুভকামনা রইল।

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ

 

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শাখা কেন্দ্র থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সনদ প্রদান করেছে নাজাত ফাউন্ডেশন সিলেট। গতকাল সোমবার জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২ সনে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ তুলে দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি ও সনদ বিতরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ফদ্বলুর রহমান এবং সদস্য মাওলানা ময়নুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ তাপাদার, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মহিউদ্দিন হায়দার, উপজেলা আল ইসলাহ সংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুল বাসিত, জকিগঞ্জ পৌরসভা আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, গোটারগ্রাম মাদ্রাসার সুপার মাওলানা মহি উদ্দিন, মুন্সিপাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর ওয়াদুদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নাজাত ফাউন্ডেশন সিলেটের পরিচালক ওয়াহিদুর রহমান তারেক। অনুষ্ঠানের শুরুতে কিরাত তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ আলমাছ আহমদ, হামদ ও নাত পরিবেশন করেন আহমদুল হক, মর্সিয়া পরিবেশন করেন তাওহিদুল ইসলাম শ্রাবণ।

বুধবার, ১৯ জুলাই, ২০২৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ কবে

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ কবে


এই বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮শে জুলাই।


বুধবার ২৯ শে জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী সম্মতি অনুযায়ী আগামী ২৮ শে জুলাই এসএসসি  পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষার ৬০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হবে।


উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নাজাত ফাউন্ডেশন'র বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন পরিষদের জরুরি সভা সম্পন্ন

নাজাত ফাউন্ডেশন'র বৃত্তি ও সনদ প্রদান বাস্তবায়ন পরিষদের জরুরি সভা সম্পন্ন

 ১৬ জুলাই রোববার,জকিগঞ্জ হাবিবিয়া এন্টারপ্রাইজে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক, নাজাত ফাউন্ডেশন বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের সভাপতি হযরত মাওলানা মোঃ ইমাদ উদ্দীন গোটারগ্রামীর সভাপতিত্বে পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা মোঃ ফদ্বলুর রহমান,কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মোঃ ময়নুল হক, মোঃ আলিম উদ্দিন,মাওলানা আব্দুল্লাহ আল মাসহুদ,প্রমুখ।


জরুরি সভায় আগামী ২৪ তারিখ সোমবার জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নাজাত ফাউন্ডেশন'র বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করে তা বাস্তবায়নের জন্য দায়িত্ব বন্টন করা হয়।

সোমবার, ১০ জুলাই, ২০২৩

জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি ত্রি বার্ষিক কাউন্সিল সম্পন্ন

জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি ত্রি বার্ষিক কাউন্সিল সম্পন্ন

 


১০ জুলাই, ২০২৩ সোমবার, জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন অডিটোরিয়ামে জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি হিসাবে নির্বাচিত  হয়েছেন আজির উদ্দিন,অধ্যক্ষ গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন হায়দার,সিনিয়র শিক্ষক, ওয়াজিদ আলি মাধ্যমিক বিদ্যালয়।

এছাড়া কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মুহিববুর রহমান, সিনিয়র শিক্ষক, কাজী আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়সহ নব নির্বাচিত অন্যান্য সদস্যদের প্রতি আমাদের জকিগঞ্জ  ফেইসবুক গ্রুপের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে ।

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

জকিগঞ্জের পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত

জকিগঞ্জের পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত

ফাইল ছবি :

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের  কালীগঞ্জ বাজারে এক কুকুরের কামড়ে এক নারীসহ সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার নামাজের পর অনুমান সাড়ে ৯টা নাগাত কালীগঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় ঘটনাটা ঘটে।

সাথে সাথে সকল আহতদের পরিচয় মিলেনি, এরমধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছেন কালীগঞ্জ বাজার পাশের  ফয়সাল আহমদ নামের এক জন। তাঁকে জকিগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাটানো হয়েছে। বর্তমানে সে সিলেট রাকিব রাবেয়া মেডিকেলে চিকিৎসা দিন আছে।


ফয়সাল আহমদের পরিবার সূত্রে জানা যায়, লাল-কাল রঙের একটি পাগলা কুকুর সাতজনকে কামড়ায়। কুকুরটি হঠাৎ করে শিশু ফয়সাল আহমদকে কামড় দিলে গ্রামবাসী কুকুরটিকে ধরতে তাড়া করে। এসময় একের পর এক পরুষ, মহিলাদের আক্রমণ করতে  থাকে কুকুরটি।