এই বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮শে জুলাই।
বুধবার ২৯ শে জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী সম্মতি অনুযায়ী আগামী ২৮ শে জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
এসএসসি পরীক্ষার ৬০ দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের আওতায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সারাদেশে ২৯ হাজার ৫৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী মোট ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
