সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

কানাইঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কানাইঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি: উবেদুল্লাহ তালুকদার 

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা বিদ্যানিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের উপর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বদরুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ। এসময় তিনি বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের নানা অনিয়ম ও দূর্নীতির কারনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। যার কারনে বিদ্যানিকেতনের শিক্ষার সুন্দর  পরিবেশ নষ্ট  হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো বলেন,আমি কাড়াবাল্লা বিদ্যানিকেতনের শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের কথার পূর্বে গত ২২/১০/২০২০ ও ০৪/০৬/২২ ইংরেজি শতাধিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষরিত দুটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি কাড়াবাল্লা বিদ্যানিকেতন বরাবরে দেওয়া হয় কিন্তু কোন প্রতিকার  না হওয়ার পরে আমি প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে গত ২০/১০/২০২২ ইংরেজি  বিভিন্ন অনিয়ম, জালিয়াতি অর্থ আত্মসাৎ ৪ বছরে হিসাবের গড়মিল ১৭,৩০,২৬০ টাকা সংগঠিত হয়েছে সে কারণে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে বিদ্যালয়ের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী,  সরকারি চাকরিজীবী এমন ১২ জন সাক্ষী গনের সহযোগিতায় মামলা  নং ৩৪০/২০২২ আদালতে দায়ের করি মামলাটি জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের তদন্তধীন অবস্থায় প্রায় এক বছর। এই মামলা চলাকালীন সময়ে  আরো প্রায় ১০,০০০০০ লক্ষ টাকা আত্মসাৎ সংঘটিত হয়েছে এই সময়ে বিদ্যালয়ের ব্যাংক হিসেবে কোন টাকা জমা রাখা হয়নি এবং অদ‍্যবধি টাকা জমা উত্তোলন ব্যয় সকল ক্ষেত্রে নিয়মের নিম্নতম কোন কিছু মানা হয়নি যা অতি সম্প্রীতি বিদ্যালয়ের শিক্ষকদের একটি অভিযোগের বিবরণ থেকে প্রতীয়মান হয়। 

আমরা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রতিষ্ঠানের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষাত করলে ২০২১ সালের ২ ফেব্রুয়ারী এডহক কমিটি অনুমোদন পায়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একান্ত অনাগ্রহের কারণে এ পর্যন্ত ৬ মাস মেয়াদের ৪টি এডহক কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছেনা।

তিনি আরও বলেন,সর্বশেষ ১৬ আগস্ট বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী ৮ জনের মধ্যে ৭ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খাঁনের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যানিকেতনের সভাপতি বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কোন সুষ্ঠু তদন্ত না হওয়ার কারনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে এই দীর্ঘ সময়ে কমিটি বিহীন বিদ্যালয়ের কার্যক্রমে কোন প্রকার নিয়ম-নীতি অনুসরণ না করে অর্থ আত্মসাত সহ ছাত্রছাত্রী, শিক্ষকদের সাথে অসৌজনমূলক আচরণ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করা হলেও তিনি প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষের পরিচয় দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করে থাকেন।

এসময় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাড়াবাল্লা বিদ্যানিকেতনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।

সেই সাথে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষকের পদ পূরণ এবং দ্রুত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের জন্য সিলেটের জেলা প্রশাসক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সমাজসেবী শরিফ উদ্দিন চৌধুরী, সাবেক সেনা সদস্য আব্দুল বাছিত চৌধুরী, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক বদরুল আলম, অফিস সহকারী নিয়ামত হোসেন, বিদ্যানিকেতনের ভূমিদাতার পরিবারের সদস্য এনায়েত হুসেন সহ এলাকার গন‍্যমাণ‍্য ব‍্যাক্তি বর্গ।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মোরসালিনের গোলে আফগানদের বিপক্ষে হার এড়ালো বাংলাদেশ

মোরসালিনের গোলে আফগানদের বিপক্ষে হার এড়ালো বাংলাদেশ


আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কিংসে বাংলাদেশ বনাম আফগানিস্তান এর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম আর্ধে দুটি দলের মধ্যে কোন গোল দেখা না গেলেও  দ্বিতীয় আর্ধের শুরুতেই খেলা বেশ জমে উঠলে  ৫২ মিনিটের মাথায় জাবের সার্জা প্রথম গোলে এগিয়ে নিয়ে যায় আফগানিস্তানকে। গোলটি পতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যান জামাল, রাকিব,মোরসালিন ও বিশ্বনাথ ঘোষ।

৬২ মিনিটে মধ্য মাঠের কাছাকাছি থেকে বিশ্বনাথ ঘোষকে বল দেন রাকিব। ডি বক্সের ডান প্রন্ত থেকে মোরসালিনকে ক্রস দেন তিনি। আলতো টোকায় গোল করতে ভুল করেননি মোরসালিন । ফলে আবারও সমতা ফিরে আসে দুটি দলের মধ্যে।

এর আগের ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে এবছরের বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।

ট‍্যাগ: মুরসালিনের গোল, বাংলাদেশ ফুটবল

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

আগামী বছরের এসএসসি ও এইচএসসি শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আগামী বছরের এসএসসি ও এইচএসসি শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি


আগামী বছর ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ১৭ রই আগস্ট বেলা ১০ টায় রাজধানীর তেজগাঁও কলেজে চলিত বছরের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারি করোনার  ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ২-৩ বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আমরা আশা করি, আগামী বছর থেকে এগুলো ঠিক হয়ে যাবে। 

তিনি আর ও বলেন, আগামী বছর আমরা চেষ্টা করব এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষায় এপ্রিল মাসে নিতে। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

বিষয়: #এসএসসি ২৪ #এইচএসসি #শিক্ষা মন্ত্রী



মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মাওলানা মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাস

মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে মাওলানা মিজানুর রহমান আজহারীর ফেসবুক স্ট্যাটাস


জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছ ইসলামিক সস্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।

সোমবার ১৪ আগস্ট ব্যক্তিগত  ভেরিফাই  ফেসবুক পেজে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে একটি পোস্ট দেন তিনি । পোস্টে তিনি লিখেন একজন 

কিংবদন্তির বিদায়!একজন আল্লামার বিদায়!

কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী আল্লাহর জিম্মায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাঁর দ্বীনের একনিষ্ঠ এ খাদিমকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন।


ট‍্যাগ# দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন। 

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কারাগারে জমায়েতর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

কারাগারে জমায়েতর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

 


বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। সোমবার ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কারা কর্তৃপক্ষের হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে মাসুদ সাঈদী।

গত রবিবার ১৩ আগস্ট বিকালে তিনি কারাগারের ভেতরে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে। সেখান থেকে রাতের বেলায় তাকে জরুরি অবস্থায় ঢাকায় হস্তান্তর করা হয়। কাশিমপুর কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি ছিলেন। সেখানে থাকা অবস্থায় রোববার বিকাল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন।

পরে কারাগার কর্তৃপক্ষ তাকে কারা অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন সাঈদী।

পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে এই সকল মামলা মিথ্যা বলে দিলওয়ার হোসেন সাঈদী জীবিত থাকা অবস্থায় বারবার বলেছেন আমি রাজাকার নই আমাকে ফাঁসানো হচ্ছে।