![]() |
| ছবি: সংগ্রহকৃত |
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)
রবিবার প্রকাশিত হয়েছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবীণ রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)
তিনি বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতাসহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি।
সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)
শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে হঠাৎ জোর আলোচনায় কাওসার চৌধুরী!
![]() |
| ছিবি: সংগ্রহকৃত |
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট ৫) আসনে নৌকার মনোনয়নে হঠাৎ জোর আলোচনায় কাওসার চৌধুরী!
সিলেটের নির্বাচনী মাঠে যুক্তরাজ্যে রাজনীতি করা ব্রিটিশ বাংলাদেশিরা এখন সবচেয়ে বেশি আলোচিত। ব্রিটেনে দীর্ঘদিন রাজনীতি করা সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে রাজনীতি করে হয়েছেন জনপ্রতিনিধি। তাঁরা সিলেটের মাঠে যেমন সফল রাজনীতিবিদ তেমনি সফল জনসেবকও।
এরই ধারাবাহিকতায় একইভাবে এখন আলোচিত হচ্ছে জকিগঞ্জের শাহবাগ কচুয়াগ্রামে জন্মগ্রহণ করা যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা কাওসার আহমদ চৌধুরীর । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জকিগঞ্জ-কানাইঘাট আসনে এবার দেখা যেতে পারে সাবেক এ ছাত্রনেতাকে।
৯০ দশকে দেশের ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো তুখোড় এ ছাত্রনেতা ৯৫-এর পর ব্রিটেনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।
ব্রিটেনের রাজনীতিবিদ ও পেশাজীবি কাওসার চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারও স্নেহধন্য। বিলেতে পেশা আর রাজনীতির পাশাপাশি কাওসার চৌধুরী চিন্তা ও মননে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)-এর মানুষের কল্যাণে কাজ করা।
আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির দৌড়ঝাঁপ শুরু হলে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেশ আলোচিত হচ্ছে কাওসার চৌধুরীর নাম। সেই আলোচনা রেশ ধরে এ প্রতিবেদকের সাথে কথা হয় সাবেক এ ছাত্রনেতার।
জানা গেছে, কাওসার আহমদ চৌধুরী প্রচারবিমুখ এক নিবৃত্তচারী রাজনীতিবিদ। যিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন নিবৃত্তে। অসহায় মানুষের চিকিৎসেবা নিশ্চিত, রাস্তাঘাটের উন্নয়ন, দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় একাধারে এসব কাজ করলেও প্রচার-প্রচারণায় বড্ড অনিহা কাওসার চৌধুরীর
জকিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা কাওসার চৌধুরী ভাই-বোনদের মধ্যে সবার ছোট।
তিনি বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এ নেতাকে একসময় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাজ্য ছাত্রলীগকে শক্তিশালী করার দায়িত্ব দেন। কাওসার চৌধুরী যুক্তরাজ্য ছাত্রলীগের আহব্বায়কের দায়িত্ব পাওয়ার পর ছাত্রলীগ পুনর্গঠনের কাজে নামেন এবং পুরো ব্রিটেন ধাপিয়ে বেড়ান, সফলও হন। তিনি ইউরোপিয় ইউনিয়ন ছাত্রলীগের কো-অর্ডিনেটরও ছিলেন।
৮০-এর দশকের গোড়ার দিক থেকে শুরু করে পুরো ৯০ দশক পর্যন্ত ছাত্ররাজনীতি এবং অদ্যবধি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
৯০ দশকে বাংলাদেশে গনতান্ত্রিক রাজনীতি পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতিত এ ছাত্রলীগ নেতা ১৯৯৪ সালে পাড়ি জমান যুক্তরাজ্যে। যুক্তরাজ্য এসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তৎকালীণ বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য ছাত্রলীগকে পুনর্গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে বাংলাদেশেও দলীয় কাজ চালিয়ে যান।
উদীয়মান এ রাজনীতিবিদ উন্নয়নশীল বাংলাদেশকে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিলেট-৫ আসনে অংশগ্রহণ করার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন ভিন্নভাবে। বলেছেন, জননেত্রী শেখ হাসিনার স্নেহ পেয়েছেন। তাই শেখ হাসিনা যদি তাঁকে মানুষের সেবা করার সুযোগ দেন তবেই তিনি প্রার্থী হবেন।
কাওসার চৌধুরী এ প্রতিবেদককে বলেন- নেত্রীর নেতৃত্বে রাজনীতি করে আজ আমি আওয়ামী লীগের পরিচয় দিতে পারি। আমি তাঁর আদর্শ ধারণ ও লালন করে আমৃত্যু আওয়ামী লীগ করে যেতে চাই। তাই আমার নেত্রীর নির্দেশই আমার কাছে শেষ কথা।
সিলেট সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক, এমসি কলেজ থেকে সামাজিক বিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য সোস্যাল সায়েন্স ও ম্যানেজম্যান্টে ডিপ্লোমা এবং সর্বশেষ ইউনির্ভাসিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকরিজীবনে পা রাখেন কাওসার চৌধুরী। তিনি ইউথ অ্যান্ড অলডার পিপল, হাউজিং ডিপার্টমেন্ট, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং সর্বশেষ স্থানীয় সরকার বিভাগে কর্মরত আছেন।
তিনি ২০২২ সালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর প্রয়াত বড়ভাই মোশতাক আহমদ চৌধুরীর নামে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক, ২০১৪ সালে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় নিজ ভূমিতে তাঁর বাবা ও মায়ের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় জকিগঞ্জের ৬ কিলোমিটার এলাকায় পল্লী বিদ্যুতায়ন করেন। এতে হাজারও বিদ্যুৎহীন মানুষ বিদ্যুতের আলোর ছোঁয়া পেয়েছে। এছাড়া দুটি গ্রামীন রাস্তা পাকাকরণ করার পাশাপাশি আরো দুটি সড়ক পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে।
ব্যক্তিগত জীবনে কাওসার চৌধুরী বিবাহিত।
তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
কানাইঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
![]() |
| ছবি: উবেদুল্লাহ তালুকদার |
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা বিদ্যানিকেতন এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের উপর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় কানাইঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য কাড়াবাল্লা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বদরুল হকের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ফারুক আহমদ। এসময় তিনি বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের নানা অনিয়ম ও দূর্নীতির কারনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হচ্ছে না। যার কারনে বিদ্যানিকেতনের শিক্ষার সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো বলেন,আমি কাড়াবাল্লা বিদ্যানিকেতনের শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের কথার পূর্বে গত ২২/১০/২০২০ ও ০৪/০৬/২২ ইংরেজি শতাধিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষরিত দুটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি কাড়াবাল্লা বিদ্যানিকেতন বরাবরে দেওয়া হয় কিন্তু কোন প্রতিকার না হওয়ার পরে আমি প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে গত ২০/১০/২০২২ ইংরেজি বিভিন্ন অনিয়ম, জালিয়াতি অর্থ আত্মসাৎ ৪ বছরে হিসাবের গড়মিল ১৭,৩০,২৬০ টাকা সংগঠিত হয়েছে সে কারণে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে বিদ্যালয়ের ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী, সরকারি চাকরিজীবী এমন ১২ জন সাক্ষী গনের সহযোগিতায় মামলা নং ৩৪০/২০২২ আদালতে দায়ের করি মামলাটি জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের তদন্তধীন অবস্থায় প্রায় এক বছর। এই মামলা চলাকালীন সময়ে আরো প্রায় ১০,০০০০০ লক্ষ টাকা আত্মসাৎ সংঘটিত হয়েছে এই সময়ে বিদ্যালয়ের ব্যাংক হিসেবে কোন টাকা জমা রাখা হয়নি এবং অদ্যবধি টাকা জমা উত্তোলন ব্যয় সকল ক্ষেত্রে নিয়মের নিম্নতম কোন কিছু মানা হয়নি যা অতি সম্প্রীতি বিদ্যালয়ের শিক্ষকদের একটি অভিযোগের বিবরণ থেকে প্রতীয়মান হয়।
আমরা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রতিষ্ঠানের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাক্ষাত করলে ২০২১ সালের ২ ফেব্রুয়ারী এডহক কমিটি অনুমোদন পায়। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের একান্ত অনাগ্রহের কারণে এ পর্যন্ত ৬ মাস মেয়াদের ৪টি এডহক কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছেনা।
তিনি আরও বলেন,সর্বশেষ ১৬ আগস্ট বিদ্যালয়ের এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারী ৮ জনের মধ্যে ৭ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খাঁনের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যানিকেতনের সভাপতি বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের কোন সুষ্ঠু তদন্ত না হওয়ার কারনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভিন্ন কৌশলে এই দীর্ঘ সময়ে কমিটি বিহীন বিদ্যালয়ের কার্যক্রমে কোন প্রকার নিয়ম-নীতি অনুসরণ না করে অর্থ আত্মসাত সহ ছাত্রছাত্রী, শিক্ষকদের সাথে অসৌজনমূলক আচরণ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ দায়ের করা হলেও তিনি প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন ব্যক্তি বিশেষের পরিচয় দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে ম্যানেজ করে থাকেন।
এসময় কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাড়াবাল্লা বিদ্যানিকেতনের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক খানের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হয়।
সেই সাথে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষকের পদ পূরণ এবং দ্রুত পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের জন্য সিলেটের জেলা প্রশাসক, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ভূমিদাতা সদস্য বদরুল হক, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কাড়াবাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সমাজসেবী শরিফ উদ্দিন চৌধুরী, সাবেক সেনা সদস্য আব্দুল বাছিত চৌধুরী, কাড়াবাল্লা বিদ্যানিকেতনের ধর্মীয় শিক্ষক বদরুল আলম, অফিস সহকারী নিয়ামত হোসেন, বিদ্যানিকেতনের ভূমিদাতার পরিবারের সদস্য এনায়েত হুসেন সহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তি বর্গ।

