জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল

বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল

সংগ্রহকৃত

ঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত পাল্টে বিশ্বকাপের প্রস্তুতিও ঠিকঠাক নিচ্ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম।


কিন্তু মাএ ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডের নেই তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, তিনি এখনো শতভাগ ফিট নন। তবে তিনি এটাও বলে ছিলেন। যদি আমি বিশ্বকাপ খেলি তবে নিজের সেরাটা দিয়ে খেলব। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে সিরিজের ৪৪ রানের ইনিংস খেলে সংবাদ সম্মেলনে নির্বাচকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘নির্বাচকদের বলব আমাকে দলে নিলে এই বিষয়টি যেন বিবেচনায় রাখেন।’ সেই বিষয়টি ইঞ্জেকশন নিয়ে কমানো কোমরের ব্যথা। সেই ব্যথা যে কোনো সময় আসতে পারে, আবার পুরো বিশ্বকাপ নির্বিঘ্নে খেলেও ফেলতে পারেন তামিম।


এদিকে দলের অধিনায়ক শাকিব আল হাসান  বলেন আমি বিশ্বকাপ দেলে কোন আন ফিট কিংবা অর্ধ ফিট কোন খেলোয়াদের নিতে চাই না। নতোবা আমি  অধিনায়কের দায়িত্ব নেব না। তার মত দলের কোচ হাতুরু সিং একই কথা বলেন।


সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপে আফগানিস্তান কে হারিয়ে  সুপার নিশ্চিত করল বাংলাদেশ

এশিয়া কাপে আফগানিস্তান কে হারিয়ে সুপার নিশ্চিত করল বাংলাদেশ

বিনোদন ডেস্ক : এশিয়া কাপের প্রথম ম‍‍্যাচে শ্রীলঙ্কানদের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যায় টাইগারদের। তাই এশিয়া কাপে নিজেদের অবস্থান ঠিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই হয়ে দাড়িয়ে ছিল। 

তবে টসে জিতে আফগানদের বিপক্ষে  ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল শান্তর সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে (৩৩৪) রান করে টাইগাররা। এর পাল্টা জবাবে দিতে আফগানিস্তান ব‍্যাটিংয়ে নেমে মিরাজ এবং শরিফুলের  দুর্দান্ত বলে আফগানিস্তান শুতেই চাপে পরে যায়।  ৪৪ ওভারে ২৪৫ রানে ওলআউট হয়ে যায়।

ফলে ৮৯ রানের বিশাল ব্যবধানে টাইগারদের এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের হাতে উঠে ৪ টি উইকেট এছাড়া ৫৪ বলে ৩৬ রান ৩ টি উইকেট নেন শরিফুল ইসলাম। তাছাড়া মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ তুলে নিয়ে ছেন ১ টি করে উইকেট। 

ট‍্যাগ: বাংলাদেশ জয়, এশিয়া কাপ, আফগানিস্তান 

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

অবশেষে জকিগঞ্জের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার বদলী!

অবশেষে জকিগঞ্জের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার বদলী!

 

বিগত (২০১৯) সালের জুন মাসের ১৭ তারিখে জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দ্বায়িত্ব) হিসেবে নাজনীন সুলতানা যোগদানের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে আসে।

বিগত ২২ সালের জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার অনিয়ম বিরুদ্ধে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় জকিগঞ্জে প্রাথমিক শিক্ষার কাজে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ জকিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের নামে প্রশ্ন বানিজ্য শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় বেশ কয়েকবার বিষয়টি তদন্ত করার কথা থাকলেও বিষয়টিকে দামা চাপা দেওয়া হচ্ছিল।

আজ (২৮) আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আলিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জকিগঞ্জ থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বদলি করা হয়েছে। উপজেলার অধিকাংশ শিক্ষকদের অভিযোগ নাজনীন সুলতানা যোগদানের পর থেকে আয় ধরনের অনিয়ম করা যাচ্ছেন। তার এই অনিয়মে সঙ্গ দিয়েছে বেশ কিছু সুবিধাবাদী শিক্ষক দল।

উল্লেখ্য যে,  জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এনামুল হাসিন চিশতী গত ২০২২ সালের ৩১ জুলাই সকল অনিয়ম দূর্নীতির বিষয় উল্লেখ করে প্রাথমিক শিক্ষা সচিব বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়:   প্রাথমিক শিক্ষা   অফিসার  বদলি নাজনীন সুলতানা    জকিগঞ্জ কর্মকর্তা  


রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়বেন ভোটের মাঠে

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়বেন ভোটের মাঠে


সীমান্তবর্তী আসন সিলেট পাঁচ। তুলনামূলক নিম্ন আয়ের এলাকা। একটা সময় রাজনৈতিক হানাহানি ছিল তবে এখন আর নেই। এই আসনটি জামায়াতের দুর্গ হিসাবে পরিচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিস চৌধুরী এই আসনের।


তবে সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান সমানে সমান। জামায়াতের দুর্গ গড়িয়ে আওয়ামী লীগ একটি অবস্থানে এলেও বিএনপি এখনো আটকে আছে প্রয়াত হারিস চৌধুরীর বৃত্তে।


বর্তমানে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার নির্বাচন করবেন না বলে যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তার বদলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুম উদ্দিন আহমেদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আহমেদ আল কবির এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ।


বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে মনোনয়ন চাইবেন হারিস চৌধুরীর চাচাতো ভাই  সিলেট জেলা  বিএনপির  সাবেক সহ-সভাপতি কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে স্থানীয় বিএনপি চায় হাদিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরীকে। হারিস চৌধুরীর সুনাম কাজে লাগিয়ে আসনটি দখল করতে চায় বিএনপি।


স্থানীয়রা বলছেন জমাত এবং ইসলামী আন্দোলনের ভালো অবস্থান রয়েছে এই আসনে।


শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

আবার ভারতের কাছে হেরে বাংলাদেশের সপ্ন ভঙ্গ

আবার ভারতের কাছে হেরে বাংলাদেশের সপ্ন ভঙ্গ


আজ শুক্রবার (২১ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে  ভারতের কাছে বাংলাদেশ বিশাল ব্যবধানে হেরেছে। বাংলাদেশ ১৬০ রান ওলআউট। অপরদিকে ভারত ২১১ রানে ১০ উইকেট।


এই ম্যাচ জিতারপর পাকিস্তানের সাথে ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ ক্রিকেট প্রেমিরা। কিন্তু তা আর পূরণ হলো না। স্বপ্নই থেকে গেল ফাইনালে যাওয়ার সেই আশা।


অবশেষ  এবারও হেরে গেল বাঙ্গালীরা ভারতের কাছে।

বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭


সিলেটের সড়কে প্রাণহানি যেন প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। এবার সিলেটের ভোলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার ও নোহা মাক্রবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। 

 এর মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামে কাজী আমির উদ্দিন। কোম্পানীগঞ্জ উপজেলা শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ খালন। কাজী আমির উদ্দিন কোম্পানীগঞ্জ পারুয়া আনোয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক। নিহত স্বজনদের কান্নায় বারি হয়ে উঠেছে ঘটনাস্থলের আকার।


বৃহস্পতিবার সকাল সাতটার দিকে খাগাইল এলাকার কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সিলেট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস সকাল সাতটার দিকে খাগাইল এলাকার কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে গাড়িটির সামনের গাড়িটির সামনের ডান পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়।


কিছুদিন পরপর সিলেটে সড়ক দুর্ঘটনায় হারাতে হচ্ছে প্রাণ। একটু সতর্কতা ও সচেতনতায় এরকম দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।


মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

ইসলামের ইতিহাস জানুন, লক্ষাধিক টাকার পুরষ্কার জিতুন

ইসলামের ইতিহাস জানুন, লক্ষাধিক টাকার পুরষ্কার জিতুন

 

ইতিহাস হলো এমন একটি জিনিস। যে জাতির ইতিহাস যত সমৃদ্ধ সে জাতি কত উন্নত।

"ইতিহাস হলো সেই বুদ্ধিবৃত্তিক অনুশীলন, যাতে কোনো সভ্যতা নিজেই তার উত্থান-পতনের অতীত ব্যখ্যা প্রদান করে"—ডাচ ইতিহাসবিদ জন হুজিংগার এই কথাটা আমাদের মস্তিষ্কের দুয়ারে যেনো নতুন করে আলোড়ন তোলে। আর ইতিহাস তো হলো জাতির সেই দর্পণযেখানে জাতির সফলতা এবং ব্যর্থতার চিত্র ফুটে ওঠে।

যে জাতি নিজের শেকড় জানেনা, সে কীভাবে নিজেকে চিনবে! শেকড়ের টানে নিজেকে চেনার এই সোনালী যাত্রায় আপনাকে স্বাগতম। শুরু হতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড-১৪৪৪ এর এবারের আয়োজন।

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চা বাড়াতে ও  তাদের আগ্রহী করে তুলতে তৃতীয়বারের মতো জাতীয়পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪৪ হিজরি (২০২৩ খ্রিস্টাব্দ)।

প্রতিযোগিতাটি মূলত কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সাজানো হয়েছে। তবে হাইস্কুল বা সমপর্যায় থেকে নিয়ে সর্বোচ্চ ৩০ বছর বয়সী যেকোনো আগ্রহী প্রতিযোগী এখানে অংশগ্রহণ করতে পারবেন।

সিলেবাস, রেজিস্ট্রেশন পদ্ধতি, টাইমলাইন ও অন্যান্য তথ্য নিচে দেওয়া আছে।

প্রতিযোগিতার ধাপসমূহঃ
---------------------------------
★রেজিস্ট্রেশন টাইমলাইনঃ ২৪ জুন থেকে ১৫ জুলাই ২০২৩

★প্রাথমিক বাছাই পর্বঃ ২৫ আগষ্ট
নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।

★জাতীয় পর্বঃ
বাছাইপর্বের  বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের লিখিত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

★★ রেজিস্ট্রেশন লিংকঃ
http://tiny.cc/reg44

রেজিস্ট্রেশন ফিঃ ১০০ টাকা।

রেজিস্ট্রেশনের নিয়মাবলী ফর্ম এর লিংকে গেলেই পাওয়া যাবে।

পুরস্কার সমূহঃ সকল অংশগ্রহণকারী পাবেন ডিজিটাল সার্টিফিকেট এবং সেরা ২০০ জন প্রতিযোগী পাবেন নগদ অর্থ, সার্টিফিকেট সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।
--------------------
★১ম পুরষ্কারঃ ৫০ হাজার টাকা  প্রাইজমানি + সার্টিফিকেট
★২য় পুরষ্কারঃ ৩০ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট।
★৩য় পুরষ্কারঃ ১৫ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট।
★৪র্থ পুরষ্কারঃ ১০ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট।
★৫ম পুরষ্কারঃ ৮ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট।
★৬ষ্ঠ থেকে ১০ তমঃ  ২ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট + ১০০০ টাকা সমমূল্যের বই
★ ১১ তম থেকে ২০ তমঃ ১ হাজার টাকা প্রাইজমানি + সার্টিফিকেট + ১০০০ টাকা সমমূল্যের বই
★২১ তম থেকে ১০০তম পর্যন্তঃ ১ হাজার টাকা সমমূল্যের বই + সার্টিফিকেট।
★১০১তম থেকে ২০০তম পর্যন্তঃ ৫০০ টাকা সমমূল্যের বই + সার্টিফিকেট।

প্রতিযোগিতাটি আয়োজন করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি। স্পনসর হিসেবে রয়েছে সোজলার পাবলিকেশন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আওয়ার ইসলাম এবং সোশ্যাল এনগেজমেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিম্বার।

অলিম্পিয়াড এর প্রাথমিক বাছাইপর্বের সিলেবাস-

১. লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব
২. বাংলাদেশে ইসলাম - আবদুল মান্নান তালিব
৩. বাংলাদেশ ও ইসলাম: আত্মপরিচয়ের ডিসকোর্স- মুসা আল হাফিজ

সিলেবাসভুক্ত বইগুলোর পিডিএফ পড়ার জন্য ভিজিট করতে পারেন- http://tiny.cc/books44 ।

এছাড়া বইগুলো যেকোনো অনলাইন বুকশপ থেকে কিনে পড়ার সুযোগ রয়েছে।

পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য অলিম্পয়াডের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপে বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে ইনশাআল্লাহ।

টেলিগ্রাম চ্যানেলের লিংক নিবন্ধন ফরম সাবমিট করার পর ফর্মের শেষে দেওয়া আছে।
ফেসবুক গ্রুপ এর লিংক- https://facebook.com/groups/230419045194189/

অলিম্পিয়াড সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে পেজে মেসেজ দেওয়া যাবে অথবা ihco.official@gmail.com এই ঠিকানায় ইমেইল করা যাবে।

জরুরি প্রয়োজনে ০১৭০৫৯৮৬৯৫৯, ০১৭৭৫৪০০৫৩১ নম্বরে যোগাযোগ করা যাবে। সকলের জন্য রইল শুভকামনা।

সৌজন্য: জান্নাত সুমাইয়া


মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

জুড়ীতে আরেক মায়ের কোল খালি করলো মোটরসাইকেল, আইসিইউতে ৭ দিন থাকার পর কলেজ ছাত্রের মৃত্যু!

জুড়ীতে আরেক মায়ের কোল খালি করলো মোটরসাইকেল, আইসিইউতে ৭ দিন থাকার পর কলেজ ছাত্রের মৃত্যু!


ফাইল ছবি
ঈদের পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সাথে। হাসি আনন্দ আর উল্লাসে মেতে ছিলেন সমবয়সীদের সাথে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু অম্লান হয়ে যায়।

বলছিলাম মৌলভীবাজার জেলার ঝুড়ি উপজেলার কলেজ ছাত্র ফাহিমের কথা। ঈদে ঘুরতে গিয়ে শেষ হয়েছে সম্ভাবনাময় এই তাজা প্রাণের। নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের আনোয়ার হক আনুর ছেলে। তিনি উপজেলার হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। রবিবার রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান। 

পারিবারিক সূত্রে জানা যায় ঈদের তৃতীয় দিন  দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ফাহিম। পার্শ্ববর্তী বললেখা উপজেলার পূর্ব হাতিলিয়া এলাকায় জুরি বললেখা  আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফাহিম গুরুতর আহত হয় পরে তাকে স্থানীয় একজন সাংবাদিক উদ্ধার করে জুরি  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রে তার চিকিৎসার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা মেডিকেলে ভর্তি করে। হাসপাতালে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার রাতের দিকে মৃত্যু বরণ করে এই শিক্ষার্থী। ফাহিমের বাবা জানান আমার ছেলে মোটরসাইকেল এক্সিডেন্টে আহত হয়েছে অপর মোটরসাইকেলের চালক আমার ছেলেকে সাহায্য না করে ফেলে গিয়েছে। কেউ আমার ছেলেকে সাহায্য করতে না আশায় আমার ছেলে ঘটনাস্থলেই অনেকটাই মৃত্যুর দিকে ধাবিত হয়। অবশেষে আটদিন চিকিৎসার পর আমার ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।


জায়ফরনগর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা বলেন ফাহিম খুব ভালো একজন ছেলে ছিল তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সোমবার, ১০ জুলাই, ২০২৩

বিয়ানীবাজারে বাবার মৃত্যুর ৪০ দিন পর মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র একমাত্র ছেলের মৃত্যু, কাদছেন মা

বিয়ানীবাজারে বাবার মৃত্যুর ৪০ দিন পর মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র একমাত্র ছেলের মৃত্যু, কাদছেন মা


সোমবার ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিয়ানীবাজার উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর আরোহীকে আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল পাঠানো হয়েছে। নিহত তরুণের নাম জাবের আহমদ। সে কাকরদিয়া তেরাদেল উচ্চ  বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। উপজেলার শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

অপরজন মেওয়া এলাকার নজরুলের ছেলে আরিফ আহমদ। জাবের এর মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা এসে হাসপাতালে কান্নাকাটি শুরু করেন। স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার  দুপুর দুইটার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায়  ট্রাক ও মোটরসাইকেলের  সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তাকা দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।


ঘটনার পরপরই পালিয়ে যান ঘাতক ট্রাক চালক। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জাবেরকে মৃত ঘোষণা করেন। এবং অপর আরোহীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানার একদল পুলিশ এবং  ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে মরদেহর পোস্ট ম্যাডামের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়। বিয়ানীবাজার থানার ওসি পিপিএম তাজুল ইসলাম জানান ঘটনার পরপর  ট্রাক চালক পালিয়ে গেছে এবং লাশটিকে ময়না তদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতর মা বাদী হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। 


নিহত জাবের আহমদ পিতা মাতার একমাত্র সন্তান। গেল কিছুদিন আগে জাবেরের বাবা ইন্তেকাল করেন এবার ছেলেও না ফেরার দেশে চলে গেলেন এই শোক কি পরিবার সইতে পারবে।

বুধবার, ৫ জুলাই, ২০২৩

  জকিগঞ্জে মর্মান্তিক  সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের ময়নুল হক নামের এক যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকার্থী ও দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুক্ষণ পূর্বে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ময়নুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।


জানাগেছে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্বাতে লেগুনা গাড়ি খালে পড়ে  যায়। ময়নুল হককে প্রায় ৫০ মিনিট পর পানির নিচ থেকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়। পরে থাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

এছাড়াও চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।