![]() |
| ফাইল ছবি |
ঈদের পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন বন্ধুদের সাথে। হাসি আনন্দ আর উল্লাসে মেতে ছিলেন সমবয়সীদের সাথে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সবকিছু অম্লান হয়ে যায়।
বলছিলাম মৌলভীবাজার জেলার ঝুড়ি উপজেলার কলেজ ছাত্র ফাহিমের কথা। ঈদে ঘুরতে গিয়ে শেষ হয়েছে সম্ভাবনাময় এই তাজা প্রাণের। নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামের আনোয়ার হক আনুর ছেলে। তিনি উপজেলার হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। রবিবার রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায় ঈদের তৃতীয় দিন দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন ফাহিম। পার্শ্ববর্তী বললেখা উপজেলার পূর্ব হাতিলিয়া এলাকায় জুরি বললেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফাহিম গুরুতর আহত হয় পরে তাকে স্থানীয় একজন সাংবাদিক উদ্ধার করে জুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পরে তার চিকিৎসার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা মেডিকেলে ভর্তি করে। হাসপাতালে আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার রাতের দিকে মৃত্যু বরণ করে এই শিক্ষার্থী। ফাহিমের বাবা জানান আমার ছেলে মোটরসাইকেল এক্সিডেন্টে আহত হয়েছে অপর মোটরসাইকেলের চালক আমার ছেলেকে সাহায্য না করে ফেলে গিয়েছে। কেউ আমার ছেলেকে সাহায্য করতে না আশায় আমার ছেলে ঘটনাস্থলেই অনেকটাই মৃত্যুর দিকে ধাবিত হয়। অবশেষে আটদিন চিকিৎসার পর আমার ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
জায়ফরনগর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম রেজা বলেন ফাহিম খুব ভালো একজন ছেলে ছিল তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
