মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আগামীকাল ভোর ছয়টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট


আগামীকাল ভোর ছয়টা থেকে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন আজ বিকাল ৪ ঘটিটার সময় বাস মিনি বাস শ্রমিক সমিতির সভাপতি মইনুল ইসলাম।


মইনুল ইসলাম আর জানান আপনারা নিশ্চয়ই জানেন গত সাত জুলাই রাত দশটার দিকে তামাবিল সড়কের দরবস নামক স্থানে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ৯ই জুলাই আমাদের বাসগুলোকে আটক করা হয় উপজেলা চেয়ারম্যান কামাল সাহেবের নেতৃত্বে। যার ফলে আমাদের ছয় থেকে সাত লক্ষ টাকা ক্ষতি সাধন হয়। এর প্রতিবাদে ১০ তারিখে আমরা তামাবিল সড়কে ধর্মঘটের ডাক দিলেও কোন সুরাহা  পাওয়া যায়নি। তাই এর প্রতিবাদে আগামীকাল বুধবার ভোর ছয়টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি আমরা ঘোষণা দিয়েছি।


তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে এবং কামাল সাহেব কমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত এই অনির্দিষ্টকালের ধর্মঘট বহাল থাকবে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com