বারটাকুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বারটাকুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে ছোট বোনের উপর অভিমান করে বড় বোন জাসমিনের বিষপানে আত্মহত্যা

জকিগঞ্জে ছোট বোনের উপর অভিমান করে বড় বোন জাসমিনের বিষপানে আত্মহত্যা

চার স্বামীর সংসারে-ও ঠাই হয়নি জাসমিনের; অভিমানের শেষ ছিল না তার জীবনে। শেষ আশ্রয় টুকু  নিয়েছিলেন বাপের ভিটায়। তবে ছোট বোনোর উপর অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করছেন জাসমিন।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। নিহত জাসমিন জকিগঞ্জের বারটাকুরী ইউনিয়নের কস্তইল গ্রামের মরহুম ইয়াসিন আলী মেয়ে। 

পরিবার সুত্রে জানা যায় জাসমিন তার ছোট বোনের উপর অভিমান করে গতকাল রাতে খাওদাওয়ার পর বিষ পান করেন। পরে পরিবারের সদস্যরা বুঝতে  পেরে তাতক্ষনিক তাকে জকিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেটে নেওয়ার পথে জাসমিন আক্তার মৃত্যুবরণ করেন। পরিবারের অভিযোগ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  দুটি ইনজেকশন  ব্যতীত প্রাথমিক চিকিৎসা ঢুকোও  পাননি। ৪০ বছর তার চারটি বিয়ে হয়েছিল তবে অভিমানে এক একে ৪ জন স্বামী কে তালক দেন। তার একটি মেয়ে ও রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহিত মিয়া বলেন "আমরা ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরি করছি"।

বিষয়: জকিগঞ্জ  আত্মহত্যা  বিষপান

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

পুলিশের ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল তাজা প্রান !

পুলিশের ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল তাজা প্রান !


সিলেটের জকিগঞ্জ উপজেলার বারটাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের ফয়ছল আহমেদ ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।


তিনি সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচখে ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে দুপুর দেড়টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র কয়দিন আগে তিনি এক সন্তানের বাবা হয়েছিলেন।


মোটরসাইকেল আরোহী যে দুইজন ছিল তাদের বয়স মাত্র ১৭ বছর। পুলিশ তাদের দুজনকেই আটক করেছে। তাদের একজনের নাম সামি এবং অপরজনের নাম মাহবুব রহমান। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

জকিগঞ্জে কয়টি ইউনিয় আছে?

জকিগঞ্জে কয়টি ইউনিয় আছে?

 


জকিগঞ্জে কয়টি ইউনিয় আছে?
= জকিগঞ্জ উপেজলায় মোট ৯ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
ইউনিয়ন গুলোর নাম কী?
= ১) বারহাল  ২)বরশ্রী 

   ৩)কাজলসা  ৪)খলাছড়া 
   ৫)জকিগঞ্জ সদর  ৬)সুলতানপুর 
   ৭)বারটাকুরী   ৮)কসকনপুর 

   ৯)মানিকপুর