সিলেটের জকিগঞ্জ উপজেলার বারটাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের ফয়ছল আহমেদ ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
তিনি সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচখে ডিউটিরত অবস্থায় ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে দুপুর দেড়টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র কয়দিন আগে তিনি এক সন্তানের বাবা হয়েছিলেন।
মোটরসাইকেল আরোহী যে দুইজন ছিল তাদের বয়স মাত্র ১৭ বছর। পুলিশ তাদের দুজনকেই আটক করেছে। তাদের একজনের নাম সামি এবং অপরজনের নাম মাহবুব রহমান। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
