রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সিলেট পুলিশ লাইনে সড়ক দুর্ঘটনায় মৃত পুলিশ কনস্টেবল ফয়সল মাহমুদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে!

সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছেন। রবিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ ঘটনা ঘটে।


নিহত ফয়ছল মাহমুদের বাড়ি জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে। তিনি সম্প্রতি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশের চাকরিতে নিয়োগ পেয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে সিলেটের মোগালাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে চেকপোস্ট বসিয়ে সব ধরনের গাড়ির কাগজপত্র যাচাই করছিলো পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা দুই আরোহীবিশিষ্ট একটি মোটরসাইকেলকে এই চেকপোস্টে থামার সিগন্যাল দেওয়া হয়। কিন্তু মোটরসাইকেলটি পুলিশের থামার সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত পুলিশ কনস্টেবল ফয়ছল মাহমুদ (২৭) দৌঁড়ে গিয়ে গাড়িটি থামাতে গেলে তাকে ধাক্কা দিয়ে দুই মোটরসাইকেল আরোহী চলে যান। এসময় ফয়সল গুরুতর আহত হন। তাকে অন্য পুলিশরা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ফয়সলকে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


ফয়ছলকে ধাক্কা দেওয়া দুই মোটরসাইকেল আরোহী হচ্ছেন-গোলাপগঞ্জ উপজেলার রাম্পা গ্রামের মাহজাব উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (১৭) ও একই উপজেলার কোনাচর গ্রামের মিসবাহ উদ্দিনের ছেলে সামি (১৭)। তাদেরকে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com