![]() |
| সংগ্রহকৃত |
হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত পাল্টে বিশ্বকাপের প্রস্তুতিও ঠিকঠাক নিচ্ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম।
কিন্তু মাএ ঘোষিত বিশ্বকাপের স্কোয়াডের নেই তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে, তিনি এখনো শতভাগ ফিট নন। তবে তিনি এটাও বলে ছিলেন। যদি আমি বিশ্বকাপ খেলি তবে নিজের সেরাটা দিয়ে খেলব। পাশাপাশি তিনি নিউজিল্যান্ডে সিরিজের ৪৪ রানের ইনিংস খেলে সংবাদ সম্মেলনে নির্বাচকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘নির্বাচকদের বলব আমাকে দলে নিলে এই বিষয়টি যেন বিবেচনায় রাখেন।’ সেই বিষয়টি ইঞ্জেকশন নিয়ে কমানো কোমরের ব্যথা। সেই ব্যথা যে কোনো সময় আসতে পারে, আবার পুরো বিশ্বকাপ নির্বিঘ্নে খেলেও ফেলতে পারেন তামিম।
এদিকে দলের অধিনায়ক শাকিব আল হাসান বলেন আমি বিশ্বকাপ দেলে কোন আন ফিট কিংবা অর্ধ ফিট কোন খেলোয়াদের নিতে চাই না। নতোবা আমি অধিনায়কের দায়িত্ব নেব না। তার মত দলের কোচ হাতুরু সিং একই কথা বলেন।