সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপে আফগানিস্তান কে হারিয়ে সুপার নিশ্চিত করল বাংলাদেশ

বিনোদন ডেস্ক : এশিয়া কাপের প্রথম ম‍‍্যাচে শ্রীলঙ্কানদের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যায় টাইগারদের। তাই এশিয়া কাপে নিজেদের অবস্থান ঠিকিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার লড়াই হয়ে দাড়িয়ে ছিল। 

তবে টসে জিতে আফগানদের বিপক্ষে  ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল শান্তর সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে (৩৩৪) রান করে টাইগাররা। এর পাল্টা জবাবে দিতে আফগানিস্তান ব‍্যাটিংয়ে নেমে মিরাজ এবং শরিফুলের  দুর্দান্ত বলে আফগানিস্তান শুতেই চাপে পরে যায়।  ৪৪ ওভারে ২৪৫ রানে ওলআউট হয়ে যায়।

ফলে ৮৯ রানের বিশাল ব্যবধানে টাইগারদের এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিনের হাতে উঠে ৪ টি উইকেট এছাড়া ৫৪ বলে ৩৬ রান ৩ টি উইকেট নেন শরিফুল ইসলাম। তাছাড়া মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ তুলে নিয়ে ছেন ১ টি করে উইকেট। 

ট‍্যাগ: বাংলাদেশ জয়, এশিয়া কাপ, আফগানিস্তান 

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com