আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে সিলেট নগরীর মিরাবাজার সিএনজি গ্যাস ফিলিং স্টেশন পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯ জন। এর মধ্যে সাতজন হচ্ছেন ফিলিং স্টেশন এর কর্মচারী। এছাড়া বাকি দুইজন পথচারী।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সাথে সাথে তালতলা ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সিলেট উসমানী মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকেরা। কিভাবে আগুন লেগেছে বিষয়টি খতিয়ে দেখতে কাজ করে যাচ্ছে তালতলা ফায়ার সার্ভিস কর্মীবৃন্দ।
প্রত্যক্ষদর্শীরা বলেন মূলত ফিলিং স্টেশনটিতে তাৎক্ষণিক আগুন নিভানোর কোন ব্যবস্থা না থাকায় আহতের সংখ্যা বেড়েছে।
