জকিগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জকিগঞ্জ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জে থানার জেল থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে চোর..!

জকিগঞ্জে থানার জেল থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে চোর..!

ছবি: সংগ্রহকৃত
আজ বুধবার সকাল ১০ টার দিকে  জকিগঞ্জ থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাসেল আহমদ রাসু নামে এক চোর থানার ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়।

পুলিশ জানায় বুধবার সকাল ৭ টার দিকে চুরির মামলায় জকিগঞ্জের পৌর  এলাকার বিলেরবন্দ থেকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়েছিল রাসো নামে এই চুরকে। কয়েক ঘন্টার ব্যবধানে থানার হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায় এই গ্রেফতারকৃত চুর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, রাসেল আহমদ রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরি করার একাধিক মামলা রয়েছে থানায়। সে খুবই চালাক প্রকৃতির চুর। 
জেল হাজাত থেকে পলায়নকারী এই চোরের বাড়ি উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিলেরবন্দ গ্রামের রাসেল বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। 

আবারও এই ওয়ারেন্ট ভুক্ত চুরকে গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ একএে একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৯ টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, জকিগঞ্জ থানায় রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হলে । পরে সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে খুজে পাওয়া যায়নি। এ সময় থানার হাজতের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)

এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্যদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)

রবিবার প্রকাশিত হয়েছে ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রবীণ রেমিটেন্স যোদ্ধা, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)


তিনি বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতাসহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী।


তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করছি।

সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)






শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে হঠাৎ জোর আলোচনায়  কাওসার চৌধুরী!

সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে হঠাৎ জোর আলোচনায় কাওসার চৌধুরী!

ছিবি: সংগ্রহকৃত


আগামী জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট ৫) আসনে নৌকার মনোনয়নে হঠাৎ জোর আলোচনায়  কাওসার চৌধুরী!

সিলেটের নির্বাচনী মাঠে যুক্তরাজ্যে রাজনীতি করা ব্রিটিশ বাংলাদেশিরা এখন সবচেয়ে বেশি আলোচিত। ব্রিটেনে দীর্ঘদিন রাজনীতি করা সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে রাজনীতি করে হয়েছেন জনপ্রতিনিধি। তাঁরা সিলেটের মাঠে যেমন সফল রাজনীতিবিদ তেমনি সফল জনসেবকও।


এরই ধারাবাহিকতায় একইভাবে এখন আলোচিত হচ্ছে জকিগঞ্জের শাহবাগ কচুয়াগ্রামে জন্মগ্রহণ করা যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা কাওসার আহমদ চৌধুরীর । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জকিগঞ্জ-কানাইঘাট আসনে এবার দেখা যেতে পারে সাবেক এ ছাত্রনেতাকে। 

৯০ দশকে দেশের ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো তুখোড় এ ছাত্রনেতা ৯৫-এর পর ব্রিটেনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।

ব্রিটেনের রাজনীতিবিদ ও পেশাজীবি কাওসার চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারও স্নেহধন্য। বিলেতে পেশা আর রাজনীতির পাশাপাশি কাওসার চৌধুরী চিন্তা ও মননে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)-এর মানুষের কল্যাণে কাজ করা।


আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির দৌড়ঝাঁপ শুরু হলে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেশ আলোচিত হচ্ছে কাওসার চৌধুরীর নাম। সেই আলোচনা রেশ ধরে এ প্রতিবেদকের সাথে কথা হয় সাবেক এ ছাত্রনেতার।


জানা গেছে, কাওসার আহমদ চৌধুরী প্রচারবিমুখ এক নিবৃত্তচারী রাজনীতিবিদ। যিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন নিবৃত্তে। অসহায় মানুষের চিকিৎসেবা নিশ্চিত, রাস্তাঘাটের উন্নয়ন, দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় একাধারে এসব কাজ করলেও প্রচার-প্রচারণায় বড্ড অনিহা কাওসার চৌধুরীর

জকিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা কাওসার চৌধুরী ভাই-বোনদের মধ্যে সবার ছোট।


তিনি বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এ নেতাকে একসময় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাজ্য ছাত্রলীগকে শক্তিশালী করার দায়িত্ব দেন। কাওসার চৌধুরী যুক্তরাজ্য ছাত্রলীগের আহব্বায়কের দায়িত্ব পাওয়ার পর ছাত্রলীগ পুনর্গঠনের কাজে নামেন এবং পুরো ব্রিটেন ধাপিয়ে বেড়ান, সফলও হন। তিনি ইউরোপিয় ইউনিয়ন ছাত্রলীগের কো-অর্ডিনেটরও ছিলেন।


৮০-এর দশকের গোড়ার দিক থেকে শুরু করে পুরো ৯০ দশক পর্যন্ত ছাত্ররাজনীতি এবং অদ্যবধি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় রয়েছেন।


৯০ দশকে বাংলাদেশে গনতান্ত্রিক রাজনীতি পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতিত এ ছাত্রলীগ নেতা ১৯৯৪ সালে পাড়ি জমান যুক্তরাজ্যে। যুক্তরাজ্য এসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তৎকালীণ বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য ছাত্রলীগকে পুনর্গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে বাংলাদেশেও দলীয় কাজ চালিয়ে যান।

উদীয়মান এ রাজনীতিবিদ উন্নয়নশীল বাংলাদেশকে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিলেট-৫ আসনে অংশগ্রহণ করার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন ভিন্নভাবে। বলেছেন, জননেত্রী শেখ হাসিনার স্নেহ পেয়েছেন। তাই শেখ হাসিনা যদি তাঁকে মানুষের সেবা করার সুযোগ দেন তবেই তিনি প্রার্থী হবেন।


কাওসার চৌধুরী এ প্রতিবেদককে বলেন- নেত্রীর নেতৃত্বে রাজনীতি করে আজ আমি আওয়ামী লীগের পরিচয় দিতে পারি। আমি তাঁর আদর্শ ধারণ ও লালন করে আমৃত্যু আওয়ামী লীগ করে যেতে চাই। তাই আমার নেত্রীর নির্দেশই আমার কাছে শেষ কথা।


সিলেট সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক, এমসি কলেজ থেকে সামাজিক বিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য সোস্যাল সায়েন্স ও ম্যানেজম্যান্টে ডিপ্লোমা এবং সর্বশেষ ইউনির্ভাসিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকরিজীবনে পা রাখেন কাওসার চৌধুরী। তিনি ইউথ অ্যান্ড অলডার পিপল, হাউজিং ডিপার্টমেন্ট, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং সর্বশেষ স্থানীয় সরকার বিভাগে কর্মরত আছেন।


তিনি ২০২২ সালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর প্রয়াত বড়ভাই মোশতাক আহমদ চৌধুরীর নামে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক, ২০১৪ সালে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় নিজ ভূমিতে তাঁর বাবা ও মায়ের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় জকিগঞ্জের ৬ কিলোমিটার এলাকায় পল্লী বিদ্যুতায়ন করেন। এতে হাজারও বিদ্যুৎহীন মানুষ বিদ্যুতের আলোর ছোঁয়া পেয়েছে। এছাড়া দুটি গ্রামীন রাস্তা পাকাকরণ করার পাশাপাশি আরো দুটি সড়ক পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে।


ব্যক্তিগত জীবনে কাওসার চৌধুরী বিবাহিত। 

তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব লোকমান  উদ্দিন (নেজাম)

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব লোকমান উদ্দিন (নেজাম)

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন  

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত বিশিষ্ট রাজনীতিবিদ  ও সমাজ সেবক ।প্রবীণ প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব লোকমান  উদ্দিন (নেজাম)


দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান আলহাজ্ব লোকমান  উদ্দিন (নেজাম)।

তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত ব‍্যক্তির লাশ উদ্ধার

জকিগঞ্জে মাছের ঘের থেকে অজ্ঞাত ব‍্যক্তির লাশ উদ্ধার

ছিবি:অজ্ঞাত অবস্থায় ভাসমান লাশ
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে জকিগঞ্জর রতনগঞ্জ এলাকার পাশে মাছের ঘেরে থেকে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বলে জানাগেছে। 

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে একজন পথচারী ব‍্যক্তি হেল্পলাইন নাম্বার ৯৯৯ কল দিয়ে বলেন জকিগঞ্জের কাজলশা ইউনিয়নের আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছের ঘেরে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই মো: জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনা স্থল থেকে  লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব‍্যাক্তির শরীরে রশি দিয়ে বাঁধাই করা একটি প্যান্ট এবং গায়ে নীল রঙের কাঁদা মাখা শার্ট। 

জকিগঞ্জ থানার এসআই মো: জাবেদ মাসুদ বলেন, লাশের শরীরের কাপড় দেখে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে নিহত ব‍্যক্তি কোন মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। নিহত ব্যক্তির বয়স অনুমানিক ২৮ বছর হবে।  ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলিয়ে যাচ্ছি।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জের লিচু হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার...!

জকিগঞ্জের লিচু হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার...!

ছবি: সংগ্রহকৃত
আজ বৃহস্পতিবার জকিগঞ্জের বহুল আলোচিত লিচু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায়ের নেতৃত্বে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম নোয়াখালি জেলার অন্তরগত দুর্গম এলাকার নিঝুম দ্বীপে অভিযান চালিয়ে আবুল হোসেন লিচু হত্যা মামলার প্রধান ৩ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃত  আসামীরা হলো জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত মঙ্গলশাহ গ্রামের  ছয়াব আলী ছেলে জাকারিয়া আহমদ (২৫) একই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে  মামুন আহমদ (২২) ও জুবেল আহমদ (২৫)।

উক্ত হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশের তিনটি টিমের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ  কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি।

উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুরে জমিজামা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আবুল হোসেন লিচু (৪৫) কে নিজ বাড়িতে নৃশংস ভাবে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত ঘটনায় জকিগঞ্জ থানায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং -১৩ তারিখ- ২৩/০৯/২০২৩খ্রিঃ। উক্ত ঘটনা বিভিন্ন  স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে জকিগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে ভাগ্নার হাতে মামা খুনের ঘটনায় ভাগ্নেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেফতার...!

জকিগঞ্জে ভাগ্নার হাতে মামা খুনের ঘটনায় ভাগ্নেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেফতার...!

ছবি: সংগ্রহকৃত

জকিগঞ্জের কাজলসার ইউপিতে জায়গা জমি সংক্রান্ত পুরোনো  বিরোধের জেরে ধরে ভাগ্নে জাকারিয়ার হাতে মামা আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । গতকাল শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির প্রতিবেশীদের মারধরে নিহত হন। 


আজ শনিবার রাতে নিহত লিচুর স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী পুরুষসহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযানে শনিবার মামলার প্রধান আসামি ভাগ্নে জাকারিয়ার মা এজাহারভূক্ত চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


এছাড়া মামলার বাকী ১০ জন আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)। 


জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভূক্ত আসামি চায়না বেগম কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম অভিযান পরিচালনা করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে ইভটিজিং করার অভিযোগে তরুণের এক বছরের কারাদণ্ড

জকিগঞ্জে ইভটিজিং করার অভিযোগে তরুণের এক বছরের কারাদণ্ড

ছবি: সংগ্রহকৃত

জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির বেউর মহিলা দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে আজাদ হোসেন নামের এক তরুণকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একে এম ফয়সাল এ দণ্ডাদেশ ঘোষণা দেন। দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন খলাছড়া ইউপির পূর্ব বেউর গ্রামের আব্দুল বাসিতের ছেলে।

জানা গেছে, বেউর মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণীতে পরোয়া ভুক্তভোগী ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া আসার সময় রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল আজাদ হোসেন নামের এই তরুণ। এবেয়াপারে ভুক্তভোগী ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। বুধবার বিকেলে মাদ্রাসায় এলাকায় গিয়ে ঐ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর দেন। পরে নির্বাহী কর্মকর্তা মাদ্রাসায় উপস্থিত হয়ে তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ করে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জাহেদ হোসেন স‍্যার। তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামিকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে মোটর সাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন..!

জকিগঞ্জে মোটর সাইকেল পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন..!

ছবি: সংগ্রহকৃত
সিলেটের জকিগঞ্জ সড়কে আটগ্রামের পশ্চিমে  নওয়াগ্রাম নামক স্থানে পিকআপ মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জয়নাল আহমদ নামে এক ব‍্যাক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত জয়নালের উপজেলার মানিকপুর ইউনিয়নের পশ্চিম শাহজালালল পুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানন জানাল আহমদ মোটরসাইকেল নিয়ে সিলেট  যাওয়ার সময় নওয়াগ্রাম গ্রামের পাশে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ মোটর সাইকেল  ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আহমদকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয়রা জানান এ ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট-জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুই তরুণ আহত ১ জন

সিলেট-জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুই তরুণ আহত ১ জন

ছবি:দূর্ঘটনার স্থানের 
আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের মুরাদ খালের পূর্ব পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই তরুণ প্রাণ হারান। এছাড়াও একজন আহত হয়েছেন।

নিহত দুই জনের নাম মেহেদী এবং রাহাত। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের সুতারগ্রাম গ্রামে। নিহতরা হচ্ছেন কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুসন আহমদের ছেলে মেহেদী ও উনার ভাতিজা রাহাত।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বিকালে তিন তরুণ তাদের আত্মীয়র বিয়ে থেকে আসার সময় রাস্তার পাশে মটরসাইকেল রেখে ছবি তুলছিলেন। তখন জকিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুত গতির গেইট লক বাস ওপর বাস কে ওভার টেইক করার সময় রাস্তর পাশে থাকা তরুণদের কে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান এ ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নর্দমার পাশে স্থান পেয়েছে জকিগঞ্জ বাসীর স্বপনের বিআরটিসি বাস

নর্দমার পাশে স্থান পেয়েছে জকিগঞ্জ বাসীর স্বপনের বিআরটিসি বাস

ছবি: সিলেট কাউন্টারের সামনের নর্দমার পাশে দাড়িয়ে থাকা জকিগঞ্জ গামী বাস
গেল জানুয়ারি মাসে ৫ তারিখ জকিগঞ্জ বাসীর স্বপনের বিআরটিসি বাস সিলেট টু জকিগঞ্জ মহাসড়কে চালু হয়েছে। সিলেট নগরীর কদমতলি পয়েন্টে বিআরটিসি বাসের কাউন্টার স্থাপন করা হয়েছে। কাউন্টারের সামনের নর্দমার পাশে দাড়িয়ে আছে জকিগঞ্জ গামী বিআরটিসি বাস। এতে যাত্রীদের দুর্গন্ধের শিকার হতে হয়। এ ব্যাপারে  কর্তৃপক্ষের কোন নজর নেই।


প্রত্যক্ষদর্শী এক বাস যাত্রী বলেন "বাস ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজর সিট  বসতে পাশের নর্দমার কারণে অসুবিধা হচ্ছে। যদি বাসটা ভালো যায়গায় রাখা হত তাহলে আমাদের কষ্ট হত না।"


বিআরটিসি বাস যাএীদের দাবী দূতসময়ের মধ্যে জকিগঞ্জ গামী বাসের দাড়িয়ে থাকার স্থানঠি পরিষ্কার করে জায়গাটি সংস্কার করা। পাশাপাশি  সিলেট টু জকিগঞ্জ সড়কে চলিত গাড়িগুলো সংস্কারকাজ করা।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে জনতার হাতে ট্রান্সফরমার মিটার চোর আটক

জকিগঞ্জে জনতার হাতে ট্রান্সফরমার মিটার চোর আটক

গতকাল গভীর রাতে জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসা ইউনিয়নের আটগ্রাম বাস স্টেশন এলাকায় পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চুর চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এক বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয় চোরকে। এসময় তার বাকি সহযোগিরা পালিয়ে যায়। 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত চুরের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খলু মিয়ার ছেলে সোহাগ আহমদ বলে নিশ্চিত করে।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী এক ইলেকট্রিশিয়ান বলেন জকিগঞ্জে একের এক ট্রান্সফরমার মিটার চুরি হয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করলেও কর্তব্যরতদের কাছ থেকে কোন প্রতিকার পাননি। আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ট্রান্সফরমার মিটার চুরি থেকে রক্ষা পাবে জকিগঞ্জের সাধারণ মানুষ।

সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

অবশেষে জকিগঞ্জের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার বদলী!

অবশেষে জকিগঞ্জের বহুল আলোচিত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার বদলী!

 

বিগত (২০১৯) সালের জুন মাসের ১৭ তারিখে জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দ্বায়িত্ব) হিসেবে নাজনীন সুলতানা যোগদানের পর তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে আসে।

বিগত ২২ সালের জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানার অনিয়ম বিরুদ্ধে দেশের বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় জকিগঞ্জে প্রাথমিক শিক্ষার কাজে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশিত হয়। সর্বশেষ জকিগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মূল্যায়নের নামে প্রশ্ন বানিজ্য শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর ধারাবাহিকতায় বেশ কয়েকবার বিষয়টি তদন্ত করার কথা থাকলেও বিষয়টিকে দামা চাপা দেওয়া হচ্ছিল।

আজ (২৮) আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল আলিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে জকিগঞ্জ থেকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বদলি করা হয়েছে। উপজেলার অধিকাংশ শিক্ষকদের অভিযোগ নাজনীন সুলতানা যোগদানের পর থেকে আয় ধরনের অনিয়ম করা যাচ্ছেন। তার এই অনিয়মে সঙ্গ দিয়েছে বেশ কিছু সুবিধাবাদী শিক্ষক দল।

উল্লেখ্য যে,  জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি এনামুল হাসিন চিশতী গত ২০২২ সালের ৩১ জুলাই সকল অনিয়ম দূর্নীতির বিষয় উল্লেখ করে প্রাথমিক শিক্ষা সচিব বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

বিষয়:   প্রাথমিক শিক্ষা   অফিসার  বদলি নাজনীন সুলতানা    জকিগঞ্জ কর্মকর্তা  


শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে সবজির দাম আগুন ছোঁয়া

জকিগঞ্জে সবজির দাম আগুন ছোঁয়া


বেশ কিছু দিন থেকে জকিগঞ্জের প্রতিটি বাজারে প্রায় সব পণ্যই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ, মাংস ও সবজির বাজার দিন দিন আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশেষ করে শাক সবজির দাম অনেকটা আগুন ছোঁয়া। গত দুই সপ্তাহের তুলনায় এইসপ্তাহে জকিগঞ্জের বাজারে সবজির দাম বেড়ে প্রতি কেজি মুকি ৭০ টাকায়, মুলা ৬০ টাকা আর  শসা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।


আজ শুক্রবার ২৫ (আগস্ট)  জকিগঞ্জের মুন্সীবাজারের কাঁচাবাজার  ঘুরে দেখা গেছে এ চিত্র। সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন সবকিছুর দাম বেশি এজন্য সবজির দামও বাড়ছে পাশাপাশি বাজারে সবজির সংকট।


কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা মো: মফিদুর রহমান বলেন বিগত ১৫ দিন থেকে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সবজি কিনতে হিমশিম খাচ্ছি। বিক্রেতারা সবজির মনগড়া দাম চাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

বিষয়:   জকিগঞ্জ    সবিজর দাম   আগুন ছোয়া

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে বখাটের ছুরি আঘাতে স্কুল ছাএী গুরুতর আহত

জকিগঞ্জে বখাটের ছুরি আঘাতে স্কুল ছাএী গুরুতর আহত


জকিগঞ্জের আটগ্রাম লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী, স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক বখাটের হামলায় মারাত্মক আহত হওয়ার হয়েছে। আহত শিক্ষার্থী কাজলসার ইউনিয়ন ৩নং ওয়ার্ড নয়াগ্রামের প্রবাসী অহিদুজ্জামানের মেয়ে। 

গতকাল ২১ আগষ্ট (সোমবার) বিকেলে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে নওয়াগ্রামের পুর্ব রাস্তায় বসে থাকা বখাটে শাকিল আহমদ ছুরি দিয়ে  উপুর্যুপরি আঘাত করে স্কুল ছাএী কে, পরে মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেলে রেফার্ড করেন। 

বখাটে শাকিল আহমদ (২২) কাজলসার ইউনিয়ন ২নং ওয়ার্ড নওয়াগ্রামের আব্দুর রউফের ছেলে।

প্রতিবেদন লেখার সময় পযর্ন্ত মেয়েটির অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। মেয়েটির পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

বিষয়জকিগঞ্জ অপরাধ  বখাটের হামলা  

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে ছোট বোনের উপর অভিমান করে বড় বোন জাসমিনের বিষপানে আত্মহত্যা

জকিগঞ্জে ছোট বোনের উপর অভিমান করে বড় বোন জাসমিনের বিষপানে আত্মহত্যা

চার স্বামীর সংসারে-ও ঠাই হয়নি জাসমিনের; অভিমানের শেষ ছিল না তার জীবনে। শেষ আশ্রয় টুকু  নিয়েছিলেন বাপের ভিটায়। তবে ছোট বোনোর উপর অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করছেন জাসমিন।

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। নিহত জাসমিন জকিগঞ্জের বারটাকুরী ইউনিয়নের কস্তইল গ্রামের মরহুম ইয়াসিন আলী মেয়ে। 

পরিবার সুত্রে জানা যায় জাসমিন তার ছোট বোনের উপর অভিমান করে গতকাল রাতে খাওদাওয়ার পর বিষ পান করেন। পরে পরিবারের সদস্যরা বুঝতে  পেরে তাতক্ষনিক তাকে জকিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেওয়ার পরামর্শ দেন। পরে সিলেটে নেওয়ার পথে জাসমিন আক্তার মৃত্যুবরণ করেন। পরিবারের অভিযোগ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  দুটি ইনজেকশন  ব্যতীত প্রাথমিক চিকিৎসা ঢুকোও  পাননি। ৪০ বছর তার চারটি বিয়ে হয়েছিল তবে অভিমানে এক একে ৪ জন স্বামী কে তালক দেন। তার একটি মেয়ে ও রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মোহিত মিয়া বলেন "আমরা ঘটনাস্থলে সুরতহাল রিপোর্ট তৈরি করছি"।

বিষয়: জকিগঞ্জ  আত্মহত্যা  বিষপান

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

জকিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সারাটা দেশে জুড়ে ডেঙ্গু মশার বিস্তার বেড়ে যাওয়ায় সিলেটে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের নির্দেশে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত সকল রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। 


রবিবার  সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা দায়িত্বরত কর্মকর্তা বিনয় ভূষণ দাস বাবু। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য জন্মানোর স্থান পরিষ্কার করা হয়। এছাড়াও একই দিনে জকিগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 


জকিগঞ্জ উপজেলা সমাজসেবা দায়িত্বরত কর্মকর্তা বিনয় ভূষণ দাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে জকিগঞ্জে এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে সেদিকে সবাই সচেতন হওয়া জরুরী। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে’গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে জকিগঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে বলে তিনি আশা করেন।


বুধবার, ২ আগস্ট, ২০২৩

জকিগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

জকিগঞ্জে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

জকিগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে জোরপূর্বক বিষ পান করালেন যুবক, স্কুলছাত্রীর মৃত্যু।ঘটনাটি ঘটেছে জকিগঞ্জে সুলতানপুর ইউনিয়নের গনিপুর এলাকায়। নিহত স্কুল ছাত্রীর নাম তামান্না আক্তার তানিয়া। সে হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস স্কুলের ৮ ম শ্রেনীর ছাএী।


পরিবার সূত্রে জানা যায় গত ১৯ জুলাই স্কুলে যাওয়ার পথে পাশের বাড়ির এক যুবক কোমল পানিওর সাথে বিষ পান করায়। পরবর্তীতে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ থেকে ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সে মারা যায়। পরিবারের দাবি অপরাধীকে আইনের আওতায় এনে ফাঁসি দেওেয়া।


তামান্না আক্তার তানিয়ার স্কুল শিক্ষক বলেন প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারনে এসিড নিক্ষেপ  জোরপূর্বক বিষপান করানো এবং ইভটিজিং বন্ধ না হলে মেয়েদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব নয়। হাজী আব্দুল আজিজ তাপাদার গার্লস স্কুলের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং অপরাধকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


জকিগঞ্জ থান ইনচার্জ অফিসার মোশাররফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে শোকাহত পরিবারকে অপরাধির সঠিক বিচার হবে বলে আশ্বস্ত করেছেন।



মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রকাশিত নতুন কমিটির  সাধারণ সম্পাদকের পদত্যাগ

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রকাশিত নতুন কমিটির সাধারণ সম্পাদকের পদত্যাগ


গতকাল সোমবার জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর জামিল মঙ্গলবার রাত ২ টার দিকে ফেসবুক এক পোস্টর মাধ্যমে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে প্রত্যাহার ঘোষণা করেন। 

তার পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন আমি আমার ব্যক্তিগত কারনে এবং রাজনীতির নীতিগত কিছু বিপরীত প্রতিক্রিয়ার কারনে বাংলাদেশ ছাত্রলীগ,জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে আমার পদবি সাংগঠনিক সম্পাদক পদটি প্রত্যাহার করলাম। আজ তারিখ ০১-০৮-২০২৩। 

সকলের কাছে ক্ষমা চেয়ে এই ত্যাগী ছাত্রলীগ নেতা এ বিষয়ে কোন মন্তব্য না করার অনুরোধ করেন।

শনিবার, ২৯ জুলাই, ২০২৩

জকিগঞ্জের তরুন সকালে পেয়েছিলেন এস এস সি রেজাল্ট রাতে শখের বাইক কেড়ে নিল প্রাণ

জকিগঞ্জের তরুন সকালে পেয়েছিলেন এস এস সি রেজাল্ট রাতে শখের বাইক কেড়ে নিল প্রাণ

 

সিলেট জেলা জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় কামরান আহমদ মুন্না নামে এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের পূর্ব পাশে মোটরসাইকেল গাছের সঙ্গ ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।


নিহত কামরান আহমদ মুন্না জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসা ইউনিয়নের গুটারগ্রাম গ্রামের আব্দুল জলিল জলন মিয়ার ছেলে। সে এবার গোলাম মোস্তফা স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে A- পেয়ে উত্তীর্ণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত ৯ টার দিকে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের পূর্ব পাশে হাজীগঞ্জ সড়কের সম্মুখে টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে এর দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত মুন্না পরে তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেলে পাটানোর পথে সে মারা যায়।


স্থানীয়রা জানান এ ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।