![]() |
| ছিবি:অজ্ঞাত অবস্থায় ভাসমান লাশ |
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে একজন পথচারী ব্যক্তি হেল্পলাইন নাম্বার ৯৯৯ কল দিয়ে বলেন জকিগঞ্জের কাজলশা ইউনিয়নের আটগ্রাম সড়কের রতনগঞ্জ এলাকায় সড়কের পাশের মাছের ঘেরে একটি লাশ ভেসে উঠেছে। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই মো: জাবেদ মাসুদের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যাক্তির শরীরে রশি দিয়ে বাঁধাই করা একটি প্যান্ট এবং গায়ে নীল রঙের কাঁদা মাখা শার্ট।
জকিগঞ্জ থানার এসআই মো: জাবেদ মাসুদ বলেন, লাশের শরীরের কাপড় দেখে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে নিহত ব্যক্তি কোন মানসিক রোগী হতে পারেন। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। নিহত ব্যক্তির বয়স অনুমানিক ২৮ বছর হবে। ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলিয়ে যাচ্ছি।
