শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে জনতার হাতে ট্রান্সফরমার মিটার চোর আটক

গতকাল গভীর রাতে জকিগঞ্জ উপজেলার ৩ নং কাজলসা ইউনিয়নের আটগ্রাম বাস স্টেশন এলাকায় পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চুর চক্রের এক সদস্যকে আটক করেছে জনতা। স্থানীয় সূত্রে জানা যায় গভীর রাতে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এক বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার মিটার চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক করা হয় চোরকে। এসময় তার বাকি সহযোগিরা পালিয়ে যায়। 

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত চুরের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার খলু মিয়ার ছেলে সোহাগ আহমদ বলে নিশ্চিত করে।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী এক ইলেকট্রিশিয়ান বলেন জকিগঞ্জে একের এক ট্রান্সফরমার মিটার চুরি হয়ে যাচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করলেও কর্তব্যরতদের কাছ থেকে কোন প্রতিকার পাননি। আমরা তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ট্রান্সফরমার মিটার চুরি থেকে রক্ষা পাবে জকিগঞ্জের সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com