বেশ কিছু দিন থেকে জকিগঞ্জের প্রতিটি বাজারে প্রায় সব পণ্যই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মাছ, মাংস ও সবজির বাজার দিন দিন আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশেষ করে শাক সবজির দাম অনেকটা আগুন ছোঁয়া। গত দুই সপ্তাহের তুলনায় এইসপ্তাহে জকিগঞ্জের বাজারে সবজির দাম বেড়ে প্রতি কেজি মুকি ৭০ টাকায়, মুলা ৬০ টাকা আর শসা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
আজ শুক্রবার ২৫ (আগস্ট) জকিগঞ্জের মুন্সীবাজারের কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। সবজির দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন সবকিছুর দাম বেশি এজন্য সবজির দামও বাড়ছে পাশাপাশি বাজারে সবজির সংকট।
কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা মো: মফিদুর রহমান বলেন বিগত ১৫ দিন থেকে সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সবজি কিনতে হিমশিম খাচ্ছি। বিক্রেতারা সবজির মনগড়া দাম চাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।
বিষয়: জকিগঞ্জ সবিজর দাম আগুন ছোয়া
