![]() |
রবিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আশপাশে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সমাজসেবা দায়িত্বরত কর্মকর্তা বিনয় ভূষণ দাস বাবু। এ সময় উপজেলা পরিষদ ও আশপাশে মশার সম্ভাব্য জন্মানোর স্থান পরিষ্কার করা হয়। এছাড়াও একই দিনে জকিগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
জকিগঞ্জ উপজেলা সমাজসেবা দায়িত্বরত কর্মকর্তা বিনয় ভূষণ দাস জানান, জেলা প্রশাসকের নির্দেশে জকিগঞ্জে এ কর্মসূচি চলমান রয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বৃষ্টির পানি কোথাও যেন জমে না থাকে সেদিকে সবাই সচেতন হওয়া জরুরী। ডেঙ্গু মশার আক্রমণ থেকে রক্ষা পেতে বাড়ির আশেপাশের জঙ্গল কেটে পরিষ্কার করতে হবে। গ্রামে’গঞ্জে সবাই পরিষ্কার পরিচ্ছনতা অভিযান করলে জকিগঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
