শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

জকিগঞ্জে ভাগ্নার হাতে মামা খুনের ঘটনায় ভাগ্নেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেফতার...!

ছবি: সংগ্রহকৃত

জকিগঞ্জের কাজলসার ইউপিতে জায়গা জমি সংক্রান্ত পুরোনো  বিরোধের জেরে ধরে ভাগ্নে জাকারিয়ার হাতে মামা আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । গতকাল শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির প্রতিবেশীদের মারধরে নিহত হন। 


আজ শনিবার রাতে নিহত লিচুর স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী পুরুষসহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযানে শনিবার মামলার প্রধান আসামি ভাগ্নে জাকারিয়ার মা এজাহারভূক্ত চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


এছাড়া মামলার বাকী ১০ জন আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)। 


জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভূক্ত আসামি চায়না বেগম কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম অভিযান পরিচালনা করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com