বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

জকিগঞ্জে থানার জেল থেকে ভেন্টিলেটর ভেঙে পালিয়েছে চোর..!

ছবি: সংগ্রহকৃত
আজ বুধবার সকাল ১০ টার দিকে  জকিগঞ্জ থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাসেল আহমদ রাসু নামে এক চোর থানার ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায়।

পুলিশ জানায় বুধবার সকাল ৭ টার দিকে চুরির মামলায় জকিগঞ্জের পৌর  এলাকার বিলেরবন্দ থেকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হয়েছিল রাসো নামে এই চুরকে। কয়েক ঘন্টার ব্যবধানে থানার হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যায় এই গ্রেফতারকৃত চুর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, রাসেল আহমদ রাসু চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরি করার একাধিক মামলা রয়েছে থানায়। সে খুবই চালাক প্রকৃতির চুর। 
জেল হাজাত থেকে পলায়নকারী এই চোরের বাড়ি উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিলেরবন্দ গ্রামের রাসেল বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। 

আবারও এই ওয়ারেন্ট ভুক্ত চুরকে গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি পুলিশ একএে একাধিক স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৯ টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, জকিগঞ্জ থানায় রাসেল আহমদ রাসুর বিরুদ্ধে ভেন্টিলেটর ভেঙ্গে চুরির একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বুধবার সকালে তাকে বিলেরবন্দ এলাকা থেকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হলে । পরে সকাল ১০টার দিকে থানা হাজতে তাকে খুজে পাওয়া যায়নি। এ সময় থানার হাজতের ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া যায়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ থানা হাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, তাকে গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com