![]() |
| ফাইল ছবি : |
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এক কুকুরের কামড়ে এক নারীসহ সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার নামাজের পর অনুমান সাড়ে ৯টা নাগাত কালীগঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় ঘটনাটা ঘটে।
সাথে সাথে সকল আহতদের পরিচয় মিলেনি, এরমধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছেন কালীগঞ্জ বাজার পাশের ফয়সাল আহমদ নামের এক জন। তাঁকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাটানো হয়েছে। বর্তমানে সে সিলেট রাকিব রাবেয়া মেডিকেলে চিকিৎসা দিন আছে।
ফয়সাল আহমদের পরিবার সূত্রে জানা যায়, লাল-কাল রঙের একটি পাগলা কুকুর সাতজনকে কামড়ায়। কুকুরটি হঠাৎ করে শিশু ফয়সাল আহমদকে কামড় দিলে গ্রামবাসী কুকুরটিকে ধরতে তাড়া করে। এসময় একের পর এক পরুষ, মহিলাদের আক্রমণ করতে থাকে কুকুরটি।
