বুধবার, ২৮ জুন, ২০২৩

ক্রেতা শূন্য জকিগঞ্জের পশুর হাঁট মাথায় হাত ব‍্যাবসায়ীদের

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জে কোরবানির পশুর হাট বসানো হয়েছে কালিগঞ্জ বাজার সহ বেশ কিছু বাজারে। এরমধ্যে জকিগঞ্জে সবচাইতে বড় পশুর হাঁট কালিগঞ্জ বাজারে। 

তবে ঈদের শেষ বাজার এখনো কোথাও বেচাকেনা তেমন একটা জমেনি। ঈদের আগেরদিন জমজমাট হবে বলে আশাবাদী বিক্রেতা ও ইজারাদাররা ছিলেন কিন্তু তা আর হচ্ছে না। 

সরেজমিনে বুধবার জকিগঞ্জ উপজেলার ২ টি পশুর হাট ঘুরে এবং উপজেলার সবচেয়ে বড় স্থায়ী পশুর হাটের ইজারাদারের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত প্রচুর দর্শকের উপস্থিতি টের পেলেও কোরবানির জন্য কোনো পশু বিক্রি হচ্ছে কম। 

এদিকে ঈদের আর বাকি এক রাত। তাই ব‍্যাবসায়ী নিজেদের মূলধনটুকু উদ্বারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব‍্যাবসায়ীরা আশা করছেন রাতের শেষ দিকে পশু কেনাবেচা হবে বলে তারা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com