সম্প্রতি সিলেটের জনপ্রিয় ব্লগার এবং ব্যবসায়ী ভাইরাল আফরিন নিজের জন্য জীবন সাথী খুঁজছেন। তিনি সিলেটের বেশ কিছু গণমাধ্যমে একথা উল্লেখ করেছেন। একজন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে আফরিন বলেন "আমি কার কার ক্রাশ হতে চাই না, বিয়ে করতে চাই।"
তিনি বলেন আমার কাছে দৈনিক অনেক প্রস্তাব আসছে কিন্তু আমি কাকে পছন্দ করবো এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। আফরিন আর বলেন আমি এমন একজন মানুষ খুঁজছি যে আমার খেয়াল রাখবে। তবে সে যেই পেশায় হোক না কেন অবশ্যই স্মার্ট হতে হবে।
আমাকে আর্থিক কোন ধরনের সহায়তা করতে হবে না। তবে আমি রান্না তেমন পারিনা তাই আমাকে অবশ্যই রান্না করে খাওয়াতে হবে। অবশ্যই আমি ও রান্নার কাজে সাহায্য করব। পাশাপাশি আফরিন সিলেট সিটি নির্বাচনে আশার মত প্রকাশ করছেন। তিনি বলেন সিলেট নিয়ে আমার অনেক বড় প্লান রয়েছে।
