সোমবার ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বিয়ানীবাজার উপজেলার এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর আরোহীকে আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল পাঠানো হয়েছে। নিহত তরুণের নাম জাবের আহমদ। সে কাকরদিয়া তেরাদেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। উপজেলার শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
অপরজন মেওয়া এলাকার নজরুলের ছেলে আরিফ আহমদ। জাবের এর মৃত্যুর সংবাদ শুনে স্বজনরা এসে হাসপাতালে কান্নাকাটি শুরু করেন। স্থানীয়রা এবং প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার দুপুর দুইটার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে তাকা দুই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।
ঘটনার পরপরই পালিয়ে যান ঘাতক ট্রাক চালক। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জাবেরকে মৃত ঘোষণা করেন। এবং অপর আরোহীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানার একদল পুলিশ এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে মরদেহর পোস্ট ম্যাডামের জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়। বিয়ানীবাজার থানার ওসি পিপিএম তাজুল ইসলাম জানান ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে গেছে এবং লাশটিকে ময়না তদন্তের জন্য সিলেট উসমানী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। নিহতর মা বাদী হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
নিহত জাবের আহমদ পিতা মাতার একমাত্র সন্তান। গেল কিছুদিন আগে জাবেরের বাবা ইন্তেকাল করেন এবার ছেলেও না ফেরার দেশে চলে গেলেন এই শোক কি পরিবার সইতে পারবে।
