রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়বেন ভোটের মাঠে


সীমান্তবর্তী আসন সিলেট পাঁচ। তুলনামূলক নিম্ন আয়ের এলাকা। একটা সময় রাজনৈতিক হানাহানি ছিল তবে এখন আর নেই। এই আসনটি জামায়াতের দুর্গ হিসাবে পরিচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিস চৌধুরী এই আসনের।


তবে সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান সমানে সমান। জামায়াতের দুর্গ গড়িয়ে আওয়ামী লীগ একটি অবস্থানে এলেও বিএনপি এখনো আটকে আছে প্রয়াত হারিস চৌধুরীর বৃত্তে।


বর্তমানে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার নির্বাচন করবেন না বলে যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তার বদলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুম উদ্দিন আহমেদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আহমেদ আল কবির এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ।


বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে মনোনয়ন চাইবেন হারিস চৌধুরীর চাচাতো ভাই  সিলেট জেলা  বিএনপির  সাবেক সহ-সভাপতি কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে স্থানীয় বিএনপি চায় হাদিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরীকে। হারিস চৌধুরীর সুনাম কাজে লাগিয়ে আসনটি দখল করতে চায় বিএনপি।


স্থানীয়রা বলছেন জমাত এবং ইসলামী আন্দোলনের ভালো অবস্থান রয়েছে এই আসনে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com