সোমবার, ২৪ জুলাই, ২০২৩

৮০ বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে ও তার বউ


সন্তানকে পৃথিবীর আলো দেখেছিলেন যেই মা। সেই মায়ের এখন দিন কাটে পথে পথে। এই বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তারই সন্তান। কাপড়ের বেগ হাতে দিয়ে বাসে তুলে দেন অজানা গন্তব্যে। 

সেই মারে কোন তাই হয়েছে নিজ বাড়িতে থেকে ৩০০ কিলোমিটার দূরে দিনাজপুরের রাস্তার পাশে এক বাড়ির বারান্দায়। নিজের নাম এবং সন্তানের নাম বলতে পারলেও ঠিকানা মনে নেই তার। স্থানীয়রা খাবার দিলে খাচ্ছেন নয়তো অনাহারে কাটাচ্ছেন দিন।

 প্রায় ৮০ বছর বয়সী এই মা গেল এক সপ্তাহ ধরে সিটি মোড় এলাকায় রয়েছেন। নিজের নাম বলছেন শাকিলা আর ছেলের নাম বলছেন জামিল। স্বামী মারা যাওয়ার পর সন্তানের সঙ্গে ঢাকায় থাকতেন। তবে সন্তান তাকে ঘর থেকে বের করে দেন। মা নাকি এখন তার সংসারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন।
এই মায়ের বিষয়ে খোঁজ নিয়েছে হাকিমপুর সমাজসেবা কার্যালয়। মা এখনো ভাবছেন তার সন্তান একদিন তাকে ফিরিয়ে নিবে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com