![]() |
| ছবি সংগ্রহকৃত |
শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ৯টার দিকে ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় মোটা ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৩ জনের মত। তবে নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিহতদের মধ্যে মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া আহত ২৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশালমুখি যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। রাস্তায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়।
এই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার পর থেকে ৩ ঘণ্টা ধরে খুলনা থেকে ঝালকাঠি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মো: উবদুল্লাহ আমার জকিগঞ্জ
