দূঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দূঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট-জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুই তরুণ আহত ১ জন

সিলেট-জকিগঞ্জ রোডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুই তরুণ আহত ১ জন

ছবি:দূর্ঘটনার স্থানের 
আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের মুরাদ খালের পূর্ব পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই তরুণ প্রাণ হারান। এছাড়াও একজন আহত হয়েছেন।

নিহত দুই জনের নাম মেহেদী এবং রাহাত। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের সুতারগ্রাম গ্রামে। নিহতরা হচ্ছেন কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুসন আহমদের ছেলে মেহেদী ও উনার ভাতিজা রাহাত।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার বিকালে তিন তরুণ তাদের আত্মীয়র বিয়ে থেকে আসার সময় রাস্তার পাশে মটরসাইকেল রেখে ছবি তুলছিলেন। তখন জকিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুত গতির গেইট লক বাস ওপর বাস কে ওভার টেইক করার সময় রাস্তর পাশে থাকা তরুণদের কে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান এ ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

শনিবার, ২২ জুলাই, ২০২৩

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে, নিহত ১৭ জন

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে পড়ে, নিহত ১৭ জন

 

ছবি সংগ্রহকৃত

শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ৯টার দিকে ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুর্ঘটনা ঘটে।


এই দুর্ঘটনায় মোটা ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৩ জনের মত। তবে নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিহতদের মধ্যে  মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 


এছাড়া আহত ২৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশালমুখি যাত্রীবাহী একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। রাস্তায়  বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি পুকুরে পড়ে যায়। 


এই খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি।


এদিকে দুর্ঘটনার পর থেকে ৩ ঘণ্টা ধরে খুলনা থেকে ঝালকাঠি মহাসড়কে যান  চলাচল বন্ধ রয়েছে।

মো: উবদুল্লাহ আমার জকিগঞ্জ