বুধবার, ৫ জুলাই, ২০২৩

জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু


জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের ময়নুল হক নামের এক যুবক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকার্থী ও দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুক্ষণ পূর্বে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ময়নুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।


জানাগেছে মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্বাতে লেগুনা গাড়ি খালে পড়ে  যায়। ময়নুল হককে প্রায় ৫০ মিনিট পর পানির নিচ থেকে মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়। পরে থাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

এছাড়াও চালকসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com