বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সিলেটে পর্যটকবাহী মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৭


সিলেটের সড়কে প্রাণহানি যেন প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছে। এবার সিলেটের ভোলাগঞ্জ সড়কের খাগাইল নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশার ও নোহা মাক্রবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন। 

 এর মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। তারা হলেন কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামে কাজী আমির উদ্দিন। কোম্পানীগঞ্জ উপজেলা শাহজাহান মিয়ার ছেলে মোহাম্মদ খালন। কাজী আমির উদ্দিন কোম্পানীগঞ্জ পারুয়া আনোয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক। নিহত স্বজনদের কান্নায় বারি হয়ে উঠেছে ঘটনাস্থলের আকার।


বৃহস্পতিবার সকাল সাতটার দিকে খাগাইল এলাকার কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সিলেট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস সকাল সাতটার দিকে খাগাইল এলাকার কাজী কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছালে গাড়িটির সামনের গাড়িটির সামনের ডান পাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটো রিক্সার সাথে সংঘর্ষ হয়।


কিছুদিন পরপর সিলেটে সড়ক দুর্ঘটনায় হারাতে হচ্ছে প্রাণ। একটু সতর্কতা ও সচেতনতায় এরকম দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে।


সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com