রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে হঠাৎ জোর আলোচনায়  কাওসার চৌধুরী!

সিলেট-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে হঠাৎ জোর আলোচনায় কাওসার চৌধুরী!

ছিবি: সংগ্রহকৃত


আগামী জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ-কানাইঘাট (সিলেট ৫) আসনে নৌকার মনোনয়নে হঠাৎ জোর আলোচনায়  কাওসার চৌধুরী!

সিলেটের নির্বাচনী মাঠে যুক্তরাজ্যে রাজনীতি করা ব্রিটিশ বাংলাদেশিরা এখন সবচেয়ে বেশি আলোচিত। ব্রিটেনে দীর্ঘদিন রাজনীতি করা সিলেট-২ আসনে সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে রাজনীতি করে হয়েছেন জনপ্রতিনিধি। তাঁরা সিলেটের মাঠে যেমন সফল রাজনীতিবিদ তেমনি সফল জনসেবকও।


এরই ধারাবাহিকতায় একইভাবে এখন আলোচিত হচ্ছে জকিগঞ্জের শাহবাগ কচুয়াগ্রামে জন্মগ্রহণ করা যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা কাওসার আহমদ চৌধুরীর । আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জকিগঞ্জ-কানাইঘাট আসনে এবার দেখা যেতে পারে সাবেক এ ছাত্রনেতাকে। 

৯০ দশকে দেশের ছাত্ররাজনীতিতে মাঠ কাঁপানো তুখোড় এ ছাত্রনেতা ৯৫-এর পর ব্রিটেনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন।

ব্রিটেনের রাজনীতিবিদ ও পেশাজীবি কাওসার চৌধুরী আপাদমস্তক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনারও স্নেহধন্য। বিলেতে পেশা আর রাজনীতির পাশাপাশি কাওসার চৌধুরী চিন্তা ও মননে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট)-এর মানুষের কল্যাণে কাজ করা।


আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির দৌড়ঝাঁপ শুরু হলে সিলেট-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বেশ আলোচিত হচ্ছে কাওসার চৌধুরীর নাম। সেই আলোচনা রেশ ধরে এ প্রতিবেদকের সাথে কথা হয় সাবেক এ ছাত্রনেতার।


জানা গেছে, কাওসার আহমদ চৌধুরী প্রচারবিমুখ এক নিবৃত্তচারী রাজনীতিবিদ। যিনি জনপ্রতিনিধি না হয়েও এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছেন নিবৃত্তে। অসহায় মানুষের চিকিৎসেবা নিশ্চিত, রাস্তাঘাটের উন্নয়ন, দরিদ্র অসহায় শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় একাধারে এসব কাজ করলেও প্রচার-প্রচারণায় বড্ড অনিহা কাওসার চৌধুরীর

জকিগঞ্জের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা কাওসার চৌধুরী ভাই-বোনদের মধ্যে সবার ছোট।


তিনি বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এ নেতাকে একসময় দলীয় প্রধান শেখ হাসিনা যুক্তরাজ্য ছাত্রলীগকে শক্তিশালী করার দায়িত্ব দেন। কাওসার চৌধুরী যুক্তরাজ্য ছাত্রলীগের আহব্বায়কের দায়িত্ব পাওয়ার পর ছাত্রলীগ পুনর্গঠনের কাজে নামেন এবং পুরো ব্রিটেন ধাপিয়ে বেড়ান, সফলও হন। তিনি ইউরোপিয় ইউনিয়ন ছাত্রলীগের কো-অর্ডিনেটরও ছিলেন।


৮০-এর দশকের গোড়ার দিক থেকে শুরু করে পুরো ৯০ দশক পর্যন্ত ছাত্ররাজনীতি এবং অদ্যবধি আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় রয়েছেন।


৯০ দশকে বাংলাদেশে গনতান্ত্রিক রাজনীতি পুনরুদ্ধার আন্দোলনে নির্যাতিত এ ছাত্রলীগ নেতা ১৯৯৪ সালে পাড়ি জমান যুক্তরাজ্যে। যুক্তরাজ্য এসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তৎকালীণ বিরোধীদলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যুক্তরাজ্য ছাত্রলীগকে পুনর্গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই সাথে বাংলাদেশেও দলীয় কাজ চালিয়ে যান।

উদীয়মান এ রাজনীতিবিদ উন্নয়নশীল বাংলাদেশকে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিলেট-৫ আসনে অংশগ্রহণ করার আত্মপ্রত্যয় ব্যক্ত করেছেন ভিন্নভাবে। বলেছেন, জননেত্রী শেখ হাসিনার স্নেহ পেয়েছেন। তাই শেখ হাসিনা যদি তাঁকে মানুষের সেবা করার সুযোগ দেন তবেই তিনি প্রার্থী হবেন।


কাওসার চৌধুরী এ প্রতিবেদককে বলেন- নেত্রীর নেতৃত্বে রাজনীতি করে আজ আমি আওয়ামী লীগের পরিচয় দিতে পারি। আমি তাঁর আদর্শ ধারণ ও লালন করে আমৃত্যু আওয়ামী লীগ করে যেতে চাই। তাই আমার নেত্রীর নির্দেশই আমার কাছে শেষ কথা।


সিলেট সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক, এমসি কলেজ থেকে সামাজিক বিজ্ঞানে অধ্যয়নরত অবস্থায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তীতে যুক্তরাজ্য সোস্যাল সায়েন্স ও ম্যানেজম্যান্টে ডিপ্লোমা এবং সর্বশেষ ইউনির্ভাসিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর চাকরিজীবনে পা রাখেন কাওসার চৌধুরী। তিনি ইউথ অ্যান্ড অলডার পিপল, হাউজিং ডিপার্টমেন্ট, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এবং সর্বশেষ স্থানীয় সরকার বিভাগে কর্মরত আছেন।


তিনি ২০২২ সালে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর প্রয়াত বড়ভাই মোশতাক আহমদ চৌধুরীর নামে মোশতাক চৌধুরী মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিক, ২০১৪ সালে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় নিজ ভূমিতে তাঁর বাবা ও মায়ের নামে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় জকিগঞ্জের ৬ কিলোমিটার এলাকায় পল্লী বিদ্যুতায়ন করেন। এতে হাজারও বিদ্যুৎহীন মানুষ বিদ্যুতের আলোর ছোঁয়া পেয়েছে। এছাড়া দুটি গ্রামীন রাস্তা পাকাকরণ করার পাশাপাশি আরো দুটি সড়ক পাকাকরণ প্রক্রিয়াধীন রয়েছে।


ব্যক্তিগত জীবনে কাওসার চৌধুরী বিবাহিত। 

তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রকাশিত নতুন কমিটির  সাধারণ সম্পাদকের পদত্যাগ

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রকাশিত নতুন কমিটির সাধারণ সম্পাদকের পদত্যাগ


গতকাল সোমবার জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর জামিল মঙ্গলবার রাত ২ টার দিকে ফেসবুক এক পোস্টর মাধ্যমে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে প্রত্যাহার ঘোষণা করেন। 

তার পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন আমি আমার ব্যক্তিগত কারনে এবং রাজনীতির নীতিগত কিছু বিপরীত প্রতিক্রিয়ার কারনে বাংলাদেশ ছাত্রলীগ,জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে আমার পদবি সাংগঠনিক সম্পাদক পদটি প্রত্যাহার করলাম। আজ তারিখ ০১-০৮-২০২৩। 

সকলের কাছে ক্ষমা চেয়ে এই ত্যাগী ছাত্রলীগ নেতা এ বিষয়ে কোন মন্তব্য না করার অনুরোধ করেন।

রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়বেন ভোটের মাঠে

সিলেট-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারা লড়বেন ভোটের মাঠে


সীমান্তবর্তী আসন সিলেট পাঁচ। তুলনামূলক নিম্ন আয়ের এলাকা। একটা সময় রাজনৈতিক হানাহানি ছিল তবে এখন আর নেই। এই আসনটি জামায়াতের দুর্গ হিসাবে পরিচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হারিস চৌধুরী এই আসনের।


তবে সময়ের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন এই আসনটিতে বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান সমানে সমান। জামায়াতের দুর্গ গড়িয়ে আওয়ামী লীগ একটি অবস্থানে এলেও বিএনপি এখনো আটকে আছে প্রয়াত হারিস চৌধুরীর বৃত্তে।


বর্তমানে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার নির্বাচন করবেন না বলে যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে জানিয়েছেন। তার বদলে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুম উদ্দিন আহমেদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার আহমেদ আল কবির এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ।


বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে মনোনয়ন চাইবেন হারিস চৌধুরীর চাচাতো ভাই  সিলেট জেলা  বিএনপির  সাবেক সহ-সভাপতি কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী। তবে স্থানীয় বিএনপি চায় হাদিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরীকে। হারিস চৌধুরীর সুনাম কাজে লাগিয়ে আসনটি দখল করতে চায় বিএনপি।


স্থানীয়রা বলছেন জমাত এবং ইসলামী আন্দোলনের ভালো অবস্থান রয়েছে এই আসনে।


বুধবার, ১৯ জুলাই, ২০২৩

জকিগঞ্জে  নৌকাকে হারিয়ে মোটরসাইকেল প্রতীকের জয়

জকিগঞ্জে নৌকাকে হারিয়ে মোটরসাইকেল প্রতীকের জয়

সিলেটর জকিগঞ্জ  উপজেলার লার কসকনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাওার মঈন বিজয়ী হয়েছেন।

সোমবার (১৭ জুলাই) দিনভর ভোটগ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় ৪১৫৭ ভোটে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয় তাকে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ১৫৭ ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমদ লস্কর আনারস প্রতীকে ৩ হাজার ৭৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী চশমা প্রতীকে ১ হাজার ৩৮৮ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আফজল হোসেন নৌকা প্রতীকে ২৬৩ ভোট পান। 


সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রিপন হোসেন ফলাফল ঘোষণা করেন। এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৮২৭ এবং নারী ভোটার ৭ হাজার ৯৮২ জন ছিলেন।


চলতি বছরের ৩০ মার্চ কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন লস্কর ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর শূন্য পদে নির্বাচন উপ নির্বাচনের তফসিল ঘোষণা হয়।


এর আগে, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে চলে ভোটগ্রহণ। পরে নিজ নিজ কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৯টি কেন্দ্র থেকে পাওয়া তথ্যমতে ভোটের এ ফলাফল জানা গেছে।

মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

  নৌকার এমপির অঞ্চলে নৌকার ভরাডুবি

নৌকার এমপির অঞ্চলে নৌকার ভরাডুবি

কসকনকপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোহাম্মদ আফজাল হোসেন দলীয় প্রতীক নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু সরাসরি আওয়ামিলীগের নেতৃস্থানীয় নেতাকর্মীদের ভিন্ন প্রার্থীদের সাথে দেখা গিয়েছে। এমনকি প্রকাশ্যে বিরুদ্ধতা করতেও দেখা গেছে। ১নং ওয়ার্ড হাতিডহর সেন্টারে গত নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছে হাজারের উপরে কিন্তু এবার মাত্র ২৬টি। 

এছাড়া সকল সেন্টার মিলিয়ে মাত্র ৩০৩টি এবং বিজয়ী প্রার্থী আব্দুস সাওার মঈন (মটরসাইকেল) প্রতীক নিয়ে ৪১৫৭ টি ভোট পেয়েছেন।


এই ইউনিয়নে তিনবারের সফল মাননীয় সাংসদ আলহাজ্ব ড. হাফিজ আহমেদ মজুমদার সাহেবের বাড়ি থাকা সত্ত্বেও নৌকার এমন ভরাডুবি কেউ মেনে নিতে পারছেন না।

শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় হাত ভাঙ্গল মটরসাইকেল মার্কার কর্মী ইমামের

নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় হাত ভাঙ্গল মটরসাইকেল মার্কার কর্মী ইমামের

 

ছবি সংগ্রহকৃত

জকিগঞ্জে ৮নং কসকনপুর ইউনিয়ন উপনির্বাচনে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের আক্রমণের স্বীকার হয়েছেন মটরসাইকেল মার্কার একজন কর্মী।

জানাগেছে গতকাল বৃহস্পতিবার মটরসাইকেল মার্কার কর্মী ইউনিয়নের ১ নং ওয়াডে প্রচারণার কাজে গেলে তখন প্রতিপক্ষের কিছু লোক তাকে পিছন দিক থেকে আক্রমণ করলে তার একটি হাত ভেঙ্গে যায়।


বর্তমানে এই কর্মী সোনাসার রাকিব রাবেয়া মেডিকেলে ভর্তি রয়েছেন। আহত কর্মী পেশায় ইমাম। সংবাদিকদের  কাছে তিনি বলেন কারা আমাকে আগাত করছে আমি তাঁদের চিনতে পারিনি। তবে আমাকে যারা আক্রমন করছে তাদের সঠিক বিচার চাই।

বুধবার, ১২ জুলাই, ২০২৩

উত্তপ্ত কসকনকপুর ইউনিয়ন নির্বাচনের মাঠ। পাল্টা-পাল্টি অভি- যোগ

উত্তপ্ত কসকনকপুর ইউনিয়ন নির্বাচনের মাঠ। পাল্টা-পাল্টি অভি- যোগ

জকিগঞ্জের ৮নং কসকনপুর ইউনিয়নে উপনির্বাচনে মটরসাইকেল মার্কার কর্মীদের উপর অযথা অভিযোগে প্রতিবাদ সভা করায়। সংবাদ সম্মেলনে মোটরসাইকেল সমর্থক বৃন্দ।


আজ বুধবার সন্ধ্যার পর স্থানীয় মুন্সি বাজারে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেছে মোটরসাইকেল মার্কার সমর্থক বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের  বর্তমান ইউপি সদস্য কামরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন মোটরসাইকেল মার্কার প্রতিনিধি আব্দুস সাত্তার মঈনের নির্বাচনী গন জোয়ার দেখে তার প্রতিদ্বন্দীরা তাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়াচ্ছে।


তিনি বলেন গতকাল মঙ্গলবার চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদ চৌধুরী মিয়াগুল গ্রামে প্রচারণার জন্য গেলে। সেখানে মোটরসাইকেলে মার্কার কর্মীরা আব্দুস সাত্তার সাহেবের ডাকে শান্তি সমাবেশের আমন্ত্রণের জন্য ছয়টি গ্রুপে মিয়াগুল গ্রামে কাজ করছিল। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমদ নির্বাচনী প্রচারণা চালালে মটরসাইকেল মার্কার কর্মীরা জানতে পারে না ফলে তাদের সাথে বারবার দেখা হয়ে বিরক্ত হয়ে যান শামীম আহমদ চৌধুরী। তিনি মনে করছিলেন তাকে বিরক্ত করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। তাই তিনি এ নিয়ে আমাকে কল দিলে আমি এটার সত্যতা যাচাই করে জানতে পারি যে এখানে তাকে নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের বাধা দেওয়া হচ্ছে না। তারপরও তিনি  ইউনিয়নের অফিস বাজারে গিয়ে প্রতিবাদ সভা করলেন। তিনি ভুল বুঝছিলেন আমরা সব সময় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি কারো নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছি না আমাদের বিরুদ্ধে এরকম প্রতিবাদ সভা করায় আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে।

মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

শামীম চৌধুরীর জনসভায় এসে যে ঘোষণা দিলেন নৌকার প্রার্থী আফজাল হোসেন

শামীম চৌধুরীর জনসভায় এসে যে ঘোষণা দিলেন নৌকার প্রার্থী আফজাল হোসেন

 

আজ মঙ্গলবার ৮ নং কসকনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চশমা মার্কার প্রতিনিধ  শামীম আহমদ  চৌধুরী নির্বাচনী প্রচারণার জন্য নিয়গোল গ্রামে প্রবেশ করলে মোটরসাইকেল মার্কার কিছু কর্মী তাকে হেনস্তা করে। এর প্রতিবাদে আজ রাত নয়টার দিকে স্থানীয় ইউনিয়ন অফিস বাজারে চশমা মার্কার প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী  ডাকে এক প্রতিবাদী সবার আয়োজন করা হয়।


উক্ত সভাতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি জনাব আফজল হোসেন। তিনি উক্ত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন শামীম ভাইয়ের সাথে যে আচরণ করা হয়েছে এটা নির্বাচনের বিধি লঙ্ঘন করেছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আগামী শুক্রবারে মুন্সিবাজারে অনুষ্ঠিত আমার এক নির্বাচনী জনসভা বাতিল করে ফেললাম।

আমি মুন্সিবাজারে কোন জনসভা করব না আমার শুধু একটা জনসভা হবে ইউনিয়ন অফিস বাজারে এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

সোমবার, ১০ জুলাই, ২০২৩

হঠাৎ গভীর রাতে কেন সংবাদ সম্মেলনে আসলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সাত্তার মঈন?

হঠাৎ গভীর রাতে কেন সংবাদ সম্মেলনে আসলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সাত্তার মঈন?


হঠাৎ গভীর রাতে ৮ নং কসকনপুর উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মটরসাইকেল মার্কার প্রতিনিধি আব্দুস সাওার মঈন জকিগঞ্জের মিডিয়াদের নিয়ে গতকাল রোববার ফেসবুক লাইভে আসছিলেন।


এসময় তিনি ইউনিয়ন সর্বস্তরের জনগনকে ধন্যবাদ জনান তার সাথে নিশার্তে কাজ করার জন‍্য। তিনি বলেন আমি আব্দুস সাওার মঈন আপনারা আমাকে চিনেন এবং জানেন। অথিতে আপনাদের পাশে ছিলাম নির্বাচিত হলে ও পাশে থাকব। কিন্তু আমার এই নির্বাচনের গনজোয়ার আমার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান সহ‍্য করতে পারছেন না। তিনি আমাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছেন। 


তিনি বলেন তার একজন কর্মীর বাড়িতে তারা চাচা এবং  ভাতিজার মাধ্যে ঝগড়া হয়েছে। হতে পারে তাদের পরিবারিক সমস্যা কিন্তু এটা নিয়ে উস্কানি মূলক কোন বক্তব্য দেওার কোন চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে আশা করা যায় না।


এছাড়াও তিনি আর বলেন আমার কোন লাটি ওয়ালা বাহিনী নেই। আমি কার সাথে মারামারি করতে চাইনা। হয়তো আমার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান সাহেবের  মারামারির অভাস রয়েছে জানিনা।


তিনি ইউনিয়ন বাসীকে গুজবে কান না দেওেয়ার অনুরোধ করেন। তিনি বলে সততা আমার একমাএ শক্তি।

 

রবিবার, ৯ জুলাই, ২০২৩

বিএনপির তারুণ্যের সামাবেশ থেক অর্ধশতাদিক মোবাইল ও নগদ ৫৫ হাজার টাকা ছিনতাই

বিএনপির তারুণ্যের সামাবেশ থেক অর্ধশতাদিক মোবাইল ও নগদ ৫৫ হাজার টাকা ছিনতাই


সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিএনপির কর্মসূচি  ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিনটি সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রবিবার (৯ জুলাই) বিকাল ৩টায়র দিকে এ সমাবেশ শুরু হয়। 


রোববার  দুপুর থেকেই সিলেট  বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। কয়েক লক্ষ লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে সিতাইকারীরা শুরু করে পকেটমাররা। তারুণ্যের সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে প্রায়  অর্ধশতাদিক মোবাইল ফোন চুরি হয়েছে।


জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র উদাও হয়ে  গেছে। এ নিয়ে সামাজিক মধ্যেম ফেসবুকে পোস্ট ও করা হয়েছে। 


এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।  


এর আগে ২০২২ সালের  ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে । 


কসকনকপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে পিসফুল ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে "জনতার মুখোমুখি অনুষ্ঠান" সম্পন্ন-

কসকনকপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে পিসফুল ট্যুরিস্ট ক্লাবের আয়োজনে "জনতার মুখোমুখি অনুষ্ঠান" সম্পন্ন-

 

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে  চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে ভোটারদের  জনতার মুখোমুখি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জুলাই  নির্বাচনকে সামনে রেখে পিসফুল ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় জনতার মুখোমুখি অনুষ্ঠান ।


আজ শনিবার (৮ জুলাই ) সন্ধ্যায়, ইউনিয়ন অডিটোরিয়ামে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে একই মঞ্চে জনতার সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি, বিশিষ্ট লেখক, রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, প্রিন্সিপাল জামিল আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোঃ জুবায়রুল হাসান এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,জনতার মুখোমুখি অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক, ডা. নজরুল ইসলাম নমিক ও সংগঠনের সদস্য মোঃ হাবিবুর রহমান, আব্দুর রহমান সায়েম। 


 ইউপি নির্বাচনে অংশগ্রহণ করা সকল চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের আগামীর কর্মপরিকল্পনা জনতার সামনে তুলে ধরেন। এছাড়া যে প্রার্থীই নির্বাচিত হবেন সম্মিলিতভাবে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।


এ সময় জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, মটর সাইকেল প্রতিকের প্রার্থী আব্দুস সাত্তার মঈন, চশমা প্রতিকের প্রার্থী শামীম আহমদ চৌধুরী, নৌকা প্রতিকের প্রার্থী,আফজাল হোসেন, আনারস প্রতিকের প্রার্থী হোসাইন আহমদ লস্কর সপন।

কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রার্থীরা তাদের কর্ম পরিকল্পনার পাশাপাশি মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। 

প্রতিটি ওয়ার্ডের সেবার মান নিশ্চিত করা, রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি  শিক্ষা,  চিকিৎসার মান উন্নত করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নিজের প্রতিকের পক্ষে ভোট চান প্রার্থীরা।


অনুষ্ঠানে পিসফুল টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে  ইউনিয়নের উন্নয়নের লক্ষ্যে প্রার্থীদের হাতে ১০ টি প্রস্তাবনা তুলে দেন, সংগঠনের সহ -সভাপতি, জাকির হোসেন। অনুষ্ঠানের শুরুতে অনুবাদ সহ কুরআন তেলাওয়াত করেন,মাওলানা মাসহুদুল হক। অনুভূতি বক্তব্য রাখেন, মাওলানা শামিম আহমদ,  ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন, নগরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিজয় স্যার। উপস্তিত ছিলেন, ৯ ওয়ার্ডের মেম্বারবৃন্দ, শিক্ষক কামরুজ্জামান, মাওলানা শফিকুর রহমান, সাংবাদিক রহমত আলী হেলালী,সাংবাদিক এনামুল হক মুন্না,  জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, সাংবাদিক জাকির হোসেন,  ক্লাবের অন্যতম দায়িত্বশীল শিপার হক শিপু, তাজুল ইসলাম তাজিম, জাহাঙ্গীর, শাহরিয়ার নোমান প্রমূখ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে বাহিরে অসংখ্য মানুষ প্রোগ্রাম উপভোগ করেছেন। 

সবশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বুধবার, ৫ জুলাই, ২০২৩

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সর্বশেষ আপডেট

জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সর্বশেষ আপডেট

 


জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের পাঁচটি ওয়ার্ডের ব্যালেট পেপার পুনঃগণনা মামলায় আজ বুধবার আদালতে তিনটি ওয়ার্ডের পুনঃগণনা হয়েছে। 

এরআগে আরও দুটি ভোটকেন্দ্রের ব্যালেট পেপার গণনা করা হয়। সবমিলিয়ে মামলায় উল্লেখিত সবকটি ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনা আদালতে শেষ হয়েছে। আলোচিত ভোট পুনঃগণনা মামলাটি | 

এখন রায়ের জন্য অপেক্ষমাণ ৷ মামলার বাদী মেয়র প্রার্থী ফারুক আহমদের আপত্তিকৃত পাঁচটি ভোটকেন্দ্রের ব্যালেট পেপার পুনঃগণনায় প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদের চেয়ে ফারুক আহমদ চার ভোট বেশি পেয়েছেন।

মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ এর ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন


বৃহত্তর হাজীগঞ্জ  কসকনকপুর, জকিগঞ্জ, সিলেট-এর সেবামূলক সংগঠন "হাজীগঞ্জ উন্নয়ন পরিষদ এর উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ৩ জুলাই সোমবার বিকাল ৩টায় হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন লস্কর এর যৌথ পরিচালনায় ও এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর হাজীগঞ্জ (৫ ও ৬ নং ওয়ার্ডের) পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি মাস্টার জামাল উদ্দিন লস্কর।

বক্তব্য রাখেন ৮নং কসকনকপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চশমা মার্কার প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী, নৌকা মার্কার প্রতিনিধি আফজল হোসেন, মোটরসাইকেল মার্কার প্রতিনিধি আব্দুস সাত্তার মঈন, আনারস মার্কার প্রতিনিধি হুসাইন আহমদ লস্কর স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আবদুল মুকতাদির।

অনুষ্ঠানে মাস্টার জামাল উদ্দিন লস্কর এলাকার যাবতীয় সমস্যাবলী একত্রিত করে চেয়ারম্যান প্রার্থীদের সামনে উপস্থাপন করার পর সকল প্রার্থী যার যার বক্তব্যে যাবতীয় সমস্যাবলী সমাধান করার চেষ্ঠা করবেন বলে আশ্বাস প্রদান করেন। 

এছাড়াও অনুষ্ঠানে সামাজিক ও রাজনৈতিক বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

জকিগঞ্জের পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত

জকিগঞ্জের পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত

ফাইল ছবি :

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের  কালীগঞ্জ বাজারে এক কুকুরের কামড়ে এক নারীসহ সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহার নামাজের পর অনুমান সাড়ে ৯টা নাগাত কালীগঞ্জ বাজার সহ আশপাশের এলাকায় ঘটনাটা ঘটে।

সাথে সাথে সকল আহতদের পরিচয় মিলেনি, এরমধ্যে সবচেয়ে গুরুতর আহত হয়েছেন কালীগঞ্জ বাজার পাশের  ফয়সাল আহমদ নামের এক জন। তাঁকে জকিগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাটানো হয়েছে। বর্তমানে সে সিলেট রাকিব রাবেয়া মেডিকেলে চিকিৎসা দিন আছে।


ফয়সাল আহমদের পরিবার সূত্রে জানা যায়, লাল-কাল রঙের একটি পাগলা কুকুর সাতজনকে কামড়ায়। কুকুরটি হঠাৎ করে শিশু ফয়সাল আহমদকে কামড় দিলে গ্রামবাসী কুকুরটিকে ধরতে তাড়া করে। এসময় একের পর এক পরুষ, মহিলাদের আক্রমণ করতে  থাকে কুকুরটি।