সিলেটে অনুষ্ঠিত হয়েছে বিএনপির কর্মসূচি ‘তারুণ্যের সমাবেশ’। বিএনপির তিনটি সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে সিলেট আলিয়া মাদরাসা মাঠে রবিবার (৯ জুলাই) বিকাল ৩টায়র দিকে এ সমাবেশ শুরু হয়।
রোববার দুপুর থেকেই সিলেট বিভিন্ন স্থান থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর আলিয়া মাদরাসা মাঠে এসে জড়ো হতে শুরু করেন। কয়েক লক্ষ লোক সমাগমের সুযোগ নিয়ে আলিয়া মাঠে সিতাইকারীরা শুরু করে পকেটমাররা। তারুণ্যের সমাবেশ শেষে নেতাকর্মীরা জানান, ‘তারুণ্যের সমাবেশ’ থেকে প্রায় অর্ধশতাদিক মোবাইল ফোন চুরি হয়েছে।
জানা গেছে, সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক সিসিক কাউন্সিলর দিনার খান হাসুর নগদ ৫৫ হাজার টাকা ও জরুরি কাগজপত্র উদাও হয়ে গেছে। এ নিয়ে সামাজিক মধ্যেম ফেসবুকে পোস্ট ও করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদল নেতার মোবাইল ফোন চুরি হয়েছে বলে বিএনপির দলীয় একটি সূত্র জানিয়েছে।
এর আগে ২০২২ সালের ১৮ নভেম্বর একই স্থানে অনুষ্ঠিত সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ থেকেও এভাবে বিএনপির শতাধিক নেতাকর্মীর মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে ।
