মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

শামীম চৌধুরীর জনসভায় এসে যে ঘোষণা দিলেন নৌকার প্রার্থী আফজাল হোসেন

 

আজ মঙ্গলবার ৮ নং কসকনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী চশমা মার্কার প্রতিনিধ  শামীম আহমদ  চৌধুরী নির্বাচনী প্রচারণার জন্য নিয়গোল গ্রামে প্রবেশ করলে মোটরসাইকেল মার্কার কিছু কর্মী তাকে হেনস্তা করে। এর প্রতিবাদে আজ রাত নয়টার দিকে স্থানীয় ইউনিয়ন অফিস বাজারে চশমা মার্কার প্রতিনিধি শামীম আহমদ চৌধুরী  ডাকে এক প্রতিবাদী সবার আয়োজন করা হয়।


উক্ত সভাতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার প্রতিনিধি জনাব আফজল হোসেন। তিনি উক্ত প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন শামীম ভাইয়ের সাথে যে আচরণ করা হয়েছে এটা নির্বাচনের বিধি লঙ্ঘন করেছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আগামী শুক্রবারে মুন্সিবাজারে অনুষ্ঠিত আমার এক নির্বাচনী জনসভা বাতিল করে ফেললাম।

আমি মুন্সিবাজারে কোন জনসভা করব না আমার শুধু একটা জনসভা হবে ইউনিয়ন অফিস বাজারে এ কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com