এই বছর পাশের হার এবং জিপিএ ৫ এর দিক দিয়ে সিলেট বোর্ডের মেয়েরা পিছনে ফেলেছে ছেলেদের। আজ ২৮ জুলাই শুক্রবার সিলেট সহ সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর পাশের হার ৭৬ দশমিক শূন্য ৬ শতাংশ।
পরিসংখ্যানে দেখাগেছে সিলেট শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। যার মধ্যে ছাত্র ২ হাজার ৪৭০ ও ছাত্রী ২ হাজার ৯৮২ জন।
গত বছরের চেয়ে ২ হাজার ১১৩ জিপিএ-৫ কমেছে।গত বছর পাশের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজর ৫৬৫ শিক্ষার্থী।
এছাড়াও গনিতের প্রশ্ন কঠিন হওয়ার কারণে এ বছর সিলেট বোর্ডে পাশের হার কমেছে।
