বুধবার, ২ আগস্ট, ২০২৩

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় আ.হ.ত যুবকের মৃ.ত্যু


শখের বাইক প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। অল্প বয়সে প্রাণ হারাচ্ছেন কিশোর, তরুণ, যুবক। তবুও সন্তানের শখ পূরণ করতে কিনে দিচ্ছেন মোটরসাইকেল নামক মরণযান। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্তানের মৃত্যুর খবর শুনে পরিবারের চলছে এখন শোকের মাতম। সন্তান হারা মা বারবার জ্ঞান হারাচ্ছেন। বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্মরণ করে পোস্ট করছেন।


জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের দক্ষিণ মাথিউরা মিনারাই এলাকায় এক মোটর সাইকেল দুর্ঘনায় সে মারাত্মকভাবে আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় এক অটোরিক্সা চালকের সহায়তায় তাকে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসকরা তাকে সিলেটে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টায়র দিকে জীবনের সঙ্গে লড়াই করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।


বিয়ানীবাজার থানার  অফিসার ইনচার্জ  তাজুল ইসলাম পিপিএম জানান।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিয়ানীবাজার থানা পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শুনি সে নাকি মৃত্যুবরণ করেছে। ঘটনা খুবই দুঃখজনক। তিনি বলেন অল্প বয়সে কারো হাতে মোটরসাইকেল তুলে দেওয়া উচিত নয়। পাশাপাশি যারা যুবক রয়েছেন অতি সাবধানতার সাথে মোটরসাইকেল চালানো উচিত।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল: amarjakigonj@gmail.com